ফুটবলার সালাহ উদ্দিনের জানাজায় মানুষের ঢল
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফুটবলার সালাহ উদ্দিনের জানাজায় মানুষের ঢল
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লায় ফের বেপরোয়া ছাত্রলীগ কর্মী শুভ ও শিমুল পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামী মানিক গ্রেপ্তার ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে মাজারুলের অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্যের অভিযোগ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফতুল্লায় দোয়া ও মিলাদ মাহফিল পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিঠু খান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রাশেদ বাবু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিজানুর রহমান মিজান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মনিরুল ইসলাম সরকার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল খালেক টিপু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মহসীন বেপারী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুর রশিদ পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয়

ফুটবলার সালাহ উদ্দিনের জানাজায় মানুষের ঢল

নারায়ণগঞ্জের কাগজ
  • প্রকাশিত সময় : সোমবার, ১ জুন, ২০২০
ফুটবলার সালাহ উদ্দিনের জানাজায় মানুষের ঢল

এক সময়ের মাঠ কাপানো ফুটবলার এস এম সালাহ উদ্দিন মন্ডল আর নেই। রোববার ভোর চারটায় নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগরের মন্ডলবাড়ি এলাকার নিজ বাড়িতে হার্ট এ্যাটাকে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না লিল্লাহে রাজেউন)। মৃত্যুর সময় তিনি দুই ছেলে, স্ত্রীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহি রেখে গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিলো উনষাট বছর।

বাংলাদেশ পাট আড়ৎদার সমিতির সভাপতি ও সোনালী অতীত ক্লাবের উপদেষ্টা ফয়েজ উদ্দিন লাভলু জানান, বাংলাদেশ ফুটবলের সোনালী সময়ে সালাহ উদ্দিন জাতীয় দলের ফুটবল খেলোয়ার ছিলেন। বিভিন্ন সময়ে তিনি মোহামেডান, ওয়ান্ডারার্স ও ফরাশগঞ্জ ফুটবল ক্লাবের হয়ে লীগে অংশ নেন। ওয়ান্ডারার্স ক্লাবের ক্যাপ্টেন হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন। তিনি জেলা ফুটবল এসোসিয়েশনের সাবেক সভাপতি। মৃত্যুর সময় তিনি সোনালী অতীত ক্লাবের সভাপতি ও নারায়ণগঞ্জ থানা যুবলীগের সভাপতি ছিলেন।

রোববার জোহরের নামাজের পরে তার বাড়ির পাশের তাজেক প্রধান হাইস্কুল মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। কৃতি এ ফুটবলারকে শ্রদ্ধা জানাতে তার জানাজায় ছিলো মানুষের ঢল। ফুটবলার, ক্রীড়ামোদি, রাজনৈতিক নেতাসহ অনেকেই ছিলেন তার জানাজায়। তার মৃত্যুতে জেলা ক্রীড়া সংস্থাসহ বেশ কয়েকটি সংগঠন শোক জানিয়েছে। জানাজা শেষে তাকে সৈয়দপুর কবরস্থানে দাফন করা হয়।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..