আদালত প্রাঙ্গণে হত্যা মামলার আসামীকে গণপিটুনি
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
আদালত প্রাঙ্গণে হত্যা মামলার আসামীকে গণপিটুনি
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ কালিহাতীতে মধুসূদন মোদকের বাড়িতে মাসব্যাপী মনসা পূজা বক্তাবলী থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী রাব্বি গ্রেপ্তার পলাতক রাজ্জাকের ষড়যন্ত্রের ‘ফাঁদে’ পুলিশ! ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারণা সিদ্ধিরগঞ্জে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী! ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ

আদালত প্রাঙ্গণে হত্যা মামলার আসামীকে গণপিটুনি

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
আদালত প্রাঙ্গণে হত্যা মামলার আসামীকে গণপিটুনি

নারায়ণগঞ্জের ফতুল্লার চাঁনমারি এলাকায় ডিস ব্যবসায়ী নাসির উদ্দিন (৬০) হত্যা মামলার প্রধান আসামী শরিফকে আদালতে হাজির করার সময় গণপিটুনি দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে পুলিশ সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে নেয়ার সময় এ ঘটনা ঘটে। পরে শুনানি শেষে আসামির বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এদিকে আদালতের শুনানি শেষে আসামী শরিফের ফাঁসির দাবিতে আবারও বিক্ষোভ শুরু হয়। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

এর আগে, নাসির হত্যা মামলার প্রধান আসামি শরিফ চলতি মাসের ১৭ জুন আদালতে আত্মসমর্পণ করেন। এরপর থেকে অদ্যবধি আসামি শরিফ নারায়ণগঞ্জ জেলা কারাগারে আছেন।

উল্লেখ্য, গত ৬ মে ফতুল্লার চানমারি মাউরাপট্রি এলাকার ফ্রেন্ডস কেবলের অফিসে ডিস ব্যবসায়ী নাসির উদ্দিনকে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়।

পরে এ ঘটনায় নিহতের স্ত্রী সায়মা আহমেদ বাদী হয়ে ফতুল্লা থানায় এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত শরীফকে প্রধান আসামী করে ১০ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..