এক রাতে ৬ বাড়িতে ডাকাতি
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
এক রাতে ৬ বাড়িতে ডাকাতি
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী! ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ কাশিপুর দেওয়ানবাড়িতে খাস জমি দখল করে দোকান নির্মাণ নারায়ণগঞ্জে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালিত ফতুল্লায় শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আহত ১ ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক আটক একসময় ‘জয় বাংলা’ এখন বিএনপির ত্যাগী কর্মী! কোনো ষড়যন্ত্রেই বিএনপিকে রাজনীতি থেকে সরানো যাবে না : তুহিন

এক রাতে ৬ বাড়িতে ডাকাতি

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
এক রাতে ৬ বাড়িতে ডাকাতি

আড়াইহাজারে এক রাতে ৬ বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত দেড়টা থেকে শুরু করে সাড়ে ৪টা পর্যন্ত উপজেলার খাগকান্দা ইউনিয়নের সম্ভুপুরা গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে ১০-১৫ জনের একটি মুখোশধারী ডাকাত দল প্রথমে জামালের বাড়িতে প্রবেশ করে ১৫ হাজার টাকা ও ১টি মোবাইল নিয়ে যায়। পরে একে একে নূর মোহাম্মদের বাড়ি থেকে ১০ হাজার টাকা ও ৩টি মোবাইল, তাসলিমার বাড়ি থেকে ৫ হাজার টাকা ও একটি স্বর্ণের চেইন, বাচ্চুর বাড়িতে প্রবেশ করলেও কিছু নিতে না পেরে খাবার নষ্ট ও জিনিসপত্র ভাঙচুর করে যায়। এরপর লিটনের বাড়িতে হামলা করে ২০ হাজার টাকা, দুটি মোবাইল, কানের দুল ও একটি চেইন লুট করে নেয় ডাকাতদল।

এদিকে, এক রাতের মধ্যে ছায় বাড়িতে ডাকাতির ঘটনায় শম্ভুপুরা গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা তাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত এবং প্রশাসনের কাছে অতিরিক্ত নজরদারির দাবি জানিয়েছেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বলেন, ডাকাতির খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গেছে। আমরা তদন্ত শুরু করেছি এবং ডাকাতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার কাজ চলছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..