গিয়াসউদ্দিনকে সংযত হয়ে কথা বলার আহবান কাসেমীর
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
গিয়াসউদ্দিনকে সংযত হয়ে কথা বলার আহবান কাসেমীর
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফতুল্লায় ছিনতাইকারী দুর্জয়সহ তার বাহিনীকে গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও রমজানে ও.পি.এ’র উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার বিতরণ ফতুল্লা এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত যানবাহনে জ্বালানি তেল নেওয়ার সীমা বেঁধে দিলো সরকার নারায়ণগঞ্জে ঐক্য পরিষদের ইফতার বিতরণ সদর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ঈদ সামগ্রী ও হুইলচেয়ার বিতরণ ফতুল্লা প্রেসক্লাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ফতুল্লায় এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১ সিদ্ধিরগঞ্জে অস্ত্র-ইয়াবা-হেরোইনসহ ১০ জন গ্রেপ্তার গুলি ও ম্যাগাজিন সহ বিদেশি পিস্তল উদ্ধার সিদ্ধিরগঞ্জে ব্যালট পেপার খোলা নিয়ে উত্তেজনা, গুজব বলছে প্রশাসন দলিল লেখক রফিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ভোটকেন্দ্রে বাদাম-বিস্কুট-কলা খাওয়াসহ যেসব কাজ করতে পারবে না পুলিশ নির্বাচনের সব প্রস্তুতি চূড়ান্ত, বড় ধরনের ঝুঁকির আশঙ্কা নেই : ডিসি

গিয়াসউদ্দিনকে সংযত হয়ে কথা বলার আহবান কাসেমীর

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
গিয়াসউদ্দিন সন্ত্রাসী মাদক ব্যবসায়ী ভূমিদস্যুদের ওস্তাদ : কাসেমী

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি জোট মনোনীত প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী স্বতন্ত্র প্রার্থী গিয়াসউদ্দিনকে উদ্দেশ্য করে বলেছেন, আমার চারপাশে যারা থাকে, তারা তো একসময় আপনারই শিষ্য ছিল।

এখন তারা আপনার কথা শোনে না বলেই কি তারা মন্দ লোক হয়ে গেছে? আজকে আপনি তাদের সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, ভূমিদস্যু বলছেন। আপনিতো তাদের ওস্তাদ ছিলেন। তাহলে বুঝুন ওস্তাদের কি অবস্থা।

৫ আগস্টের পর জাহাজ কেটে বিক্রি করা, বিসিক এলাকায় মহড়া দেওয়া, ইপিজেডের জুটের ট্রাক লুট করার মতো ঘটনাগুলো কারা করেছে- সেটা জনগণ জানে। তাই সংযত হয়ে কথা বলার আহ্বান জানাচ্ছি।

সোমবার বিকেলে ফতুল্লা ডিআইটি মাঠে অনুষ্ঠিত নির্বাচনী শেষ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটুর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, ফতুল্লা থানা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট আব্দুল বারী ভূইয়া, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, সদস্য সচিব মশিউর রহমান রনি, নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম সম্পাদক রহিমা শরীফ মায়া, ফতুল্লা থানা বিএনপির নেতা রুহুল আমিন সিকদার, জেলা জমিয়তে উলামা ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদৌসুর রহমান এবং ফতুল্লা থানা বিএনপির বিষয়ক সম্পাদক আমির হোসেন বেপারী।

এসময় মুফতি মনির হোসাইন কাসেমী আরও বলেন, বিএনপি কখনোই আওয়ামী লীগের মতো হিংস্র রাজনীতি করে না। বিএনপি যদি এতটাই খারাপ দল হতো, তাহলে আপনারা গত দুই বছর নিজ নিজ বাড়িতে শান্তিতে ঘুমাতে পারতেন না।

তিনি বলেন, নির্বাচিত হলে ফতুল্লায় একটি আধুনিক মেডিকেল হাসপাতাল স্থাপন করা হবে, জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান করা হবে এবং মাদক ও সন্ত্রাস চিরতরে বন্ধ করা হবে।

তিনি উল্লেখ করেন, ফতুল্লা থানা বিএনপি একটি শক্তিশালী ইউনিট এবং জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে জনগণকে ভোটকেন্দ্রে নিয়ে আসা সম্ভব হবে। “ইনশাআল্লাহ আমরা জয়ী হবো। আমরা অতীতেও হারিনি, এবারও হারবো না।

আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে মুফতি মনির হোসাইন কাসেমী বলেন, যারা চাঁদাবাজি, সন্ত্রাস ও সাধারণ মানুষের ওপর জুলুম করেছেন, তাদের বিচার অবশ্যই হবে। তবে যারা নিরীহ ও সাধারণ মানুষকে বিরক্ত করেননি, তাদের কেউ বিরক্ত করবে না।

আমি কোনো ব্যক্তির বিরুদ্ধে নই, আমি নির্বাচন করছি পুরো ফতুল্লার মানুষের জন্য। তাদের ভোট চাই- যাতে তাদের উন্নয়ন কাজে আমি সহযোগিতা করতে পারি।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..