বাংলাদেশে এলো অনারের মিডরেঞ্জ ফ্ল্যাগশিপ এক্স৯বি
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
বাংলাদেশে এলো অনারের মিডরেঞ্জ ফ্ল্যাগশিপ এক্স৯বি
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ কালিহাতীতে মধুসূদন মোদকের বাড়িতে মাসব্যাপী মনসা পূজা বক্তাবলী থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী রাব্বি গ্রেপ্তার পলাতক রাজ্জাকের ষড়যন্ত্রের ‘ফাঁদে’ পুলিশ! ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারণা সিদ্ধিরগঞ্জে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী! ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ

বাংলাদেশে এলো অনারের মিডরেঞ্জ ফ্ল্যাগশিপ এক্স৯বি

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
বাংলাদেশে এলো অনারের মিডরেঞ্জ ফ্ল্যাগশিপ এক্স৯বি

এবার বাংলাদেশের বাজারে এলো মিডরেঞ্জ ফ্ল্যাগশিপ ক্যাটাগরির অনার এক্স৯বি স্মার্টফোন। উন্নত প্রযুক্তির স্মার্টফোনটি ব্যবহারকারীদের নতুন অভিজ্ঞতা দেবে বলে আশা করছে স্মার্টফোন ব্র্যান্ড অনার। স্মার্টফোনপ্রেমীদের সব ধরনের চাহিদার কথা বিবেচনা করেই মোবাইলটির বিভিন্ন ফিচার সাজানো হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকেলে অনার এক বার্তার মাধ্যমে লাইভ নারায়ণগঞ্জকে এই তথ্য জানায়।

বার্তায় আরও জানানো হয়, অসাধারণ ও দুর্দান্ত ফিচারের ৫জি অনার এক্স৯বি স্মার্টফোনটিতে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটসহ চারিদিকে বাঁকানো অ্যামোলেড ডিসপ্লে, কোয়ালকমের অক্টা-কোর চিপসেট, ১২ জিবি ফিক্সড র‌্যাম এবং আরও ৮ জিবি এক্সটেনডেবল র‌্যাম, ২৫৬ জিবি স্টোরেজ, ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান অনারের নতুন এই ফোনে ফটোগ্রাফির জন্য ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের মধ্যে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি ৫ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর অন্তর্ভুক্ত রয়েছে। আর ফোনের সামনে এফ/২.৪৫ অ্যাপারচারসহ একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য অনার এক্স৯বি স্মার্টফোন ৫৮০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ৩৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

এছাড়াও, অনার ফোনে মিলবে ৫জি সাপোর্ট, নিয়ার ফিল্ড কমিউনিকেশন, ব্লুটুথ ভি ৫.১, জিপিএস, ওয়াইফাই ৮০২.১১ বি/জি/এন/এসি এবং ইউএসবি টাইপ-সি পোর্ট। ডিভাইসটি সানরাইজ অরেঞ্জ, মিডনাইট ব্ল্যাক এবং এমেরাল্ড গ্রিন এই তিনটি আলাদা রঙে পাওয়া যাচ্ছে। অনার এক্স৯বি স্মার্টফোনের রেগুলার দাম ৪৩ হাজার ৯৯৯ হলেও ২ হাজার টাকা ডিসকাউন্টে এখন ৪১ হাজার ৯৯৯ টাকায় ফোনটি কিনতে পারছেন ক্রেতারা।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..