সদর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ঈদ সামগ্রী ও হুইলচেয়ার বিতরণ
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
সদর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ঈদ সামগ্রী ও হুইলচেয়ার বিতরণ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তেলের দাম বাড়লেও কমেনি তেল নিয়ে তেলেসমাতি ফতুল্লায় ব্যবসায়ীর কাছে বিএনপির তিন নেতার ৫ লাখ টাকা চাঁদা দাবি ফতুল্লায় অবৈধ ডিজেল বিক্রি, প্রতিষ্ঠানকে জরিমানা ফতুল্লায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা, গুলিবর্ষণে আহত ৪ নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন রেহানুল ইসলাম হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী শহরে ফাঁকা ফুটপাতে নগরবাসীর স্বস্তি বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় ফতুল্লায় শুভ হত্যা মামলার আসামী জাহিদ গ্রেফতার বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা

সদর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ঈদ সামগ্রী ও হুইলচেয়ার বিতরণ

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
সদর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ঈদ সামগ্রী ও হুইলচেয়ার বিতরণ

নারায়ণগঞ্জে সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে ঈদ সামগ্রী ও হুইলচেয়ার বিতরণ করেছে সদর উপজেলা প্রেসক্লাব। ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে ২০২১ সাল থেকে শুরু হওয়া এই মানবিক উদ্যোগের ধারাবাহিকতায় চলতি বছরও আয়োজন করা হয় ঈদ উপহার বিতরণ কর্মসূচি।

সদর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, সংবাদকর্মীদের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষও ঈদের আনন্দে শামিল হতে পারেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকরা কেবল সমাজের সমস্যা তুলে ধরার মধ্যেই সীমাবদ্ধ নন; মানবিক দায়িত্ববোধ থেকেও তারা মানুষের পাশে দাঁড়ান। সেই দায়িত্ববোধ থেকেই সদর উপজেলা প্রেসক্লাব প্রতিবছর অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করে আসছে। ২০২১ সালে শুরু হওয়া এই কার্যক্রম ইতোমধ্যে স্থানীয় মানুষের কাছে আস্থার প্রতীকে পরিণত হয়েছে।

এ বছর প্রায় দুই শতাধিক সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। একইসঙ্গে সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি নাবিলা শারমিন তার ব্যক্তিগত অর্থায়নে একজন বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিকে একটি হুইলচেয়ার প্রদান করেন, যাতে তিনি সহজে চলাচল করতে পারেন।

সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি নাবিলা শারমিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জিহাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে সমাজের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এস এম আসলাম, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এস কে শাহীন, জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটোচালক দল নারায়ণগঞ্জ জেলার সভাপতি হাবিবুর রহমান, ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মিঠু খান, নারায়ণগঞ্জ জেলা ঔষধ ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মোঃ সাইফুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান বাবু, জেলা যুবদল নেতা হাসান ইমাম সম্রাট, বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদ নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক রেজাউল ইসলাম আল আমিন, মহানগর ছাত্রদলের সাবেক সেক্রেটারি রাহিদ শিকদার, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সালাউদ্দিন, বিএনপি নেতা মোঃ আনু, কনটেন্ট ক্রিয়েটর মোঃ লিমন, সমাজসেবক শফিকুল ইসলাম, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দল নেতা রফিকুল ইসলাম আপেল, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হাজী রনি এবং সুলতান আহমেদ মেমোরিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান ফেরদৌসী আক্তার রেহেনা।

এছাড়া সদর উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মন্ডল, দপ্তর সম্পাদক ইব্রাহিম হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক সাথী আক্তার, সহ-দপ্তর সম্পাদক সুমন আহম্মেদ এবং কার্যকরী সদস্য তন্ময় শিকদার, শেখ কাউছার, মোহাম্মদ রাব্বি ও মোঃ হাছানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরাও অংশ নেন।

এ সময় দৈনিক সোজাসাপটা পত্রিকার চিফ রিপোর্টার সাব্বির হোসেন ও দৈনিক যুগ যুগান্তরের সাংবাদিক মোহাম্মদ শাহ আলমসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি নাবিলা শারমিন উপস্থিত অতিথি, সাংবাদিক ও স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, আপনাদের মূল্যবান সময় ও সমর্থন আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে আরও শক্তি ও অনুপ্রেরণা দেয়। আমরা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রেখে অসহায় মানুষের পাশে থাকতে চাই।

বিতরণ কার্যক্রম শেষে উপস্থিত সবার সুস্বাস্থ্য, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। স্থানীয়দের মতে, এমন উদ্যোগ সমাজে মানবিকতা ও সহমর্মিতার বার্তা ছড়িয়ে দেয় এবং অসহায় মানুষের মাঝে আশার আলো জাগিয়ে তোলে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..