আমি রাজনীতিতে ধান্ধা করতে আসিনি : শামীম ওসমান
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
আমি রাজনীতিতে ধান্ধা করতে আসিনি : শামীম ওসমান
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ কালিহাতীতে মধুসূদন মোদকের বাড়িতে মাসব্যাপী মনসা পূজা বক্তাবলী থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী রাব্বি গ্রেপ্তার পলাতক রাজ্জাকের ষড়যন্ত্রের ‘ফাঁদে’ পুলিশ! ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারণা সিদ্ধিরগঞ্জে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী! ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ

আমি রাজনীতিতে ধান্ধা করতে আসিনি : শামীম ওসমান

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
আমি রাজনীতিতে ধান্ধা করতে আসিনি : শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান বলেছেন, একটা অদৃশ্য শক্তির সাথে লড়াই হচ্ছে। এই ভোটের পার্সেন্টেজ যদি কমে, এই একটা মহিলা শেখ হাসিনা টিকে আছে। ওরা সমুদ্র, সেন্টমার্টিন বহু কিছু চায়। আমি বলতে পারছি না… সমস্যা আছে। ভোট দিতে যান। যাকেই দেন, আমাকে দিতে হবে এমন কথা নেই। আমরা স্বাধীনতা রক্ষা করতে না পারলে এটা আমাদের জন্য লজ্জা। আমি জানি বিষয়টা কী। আমি খোলামেলা বলতে পারছি না।

সোমবার (২৫ ডিসেম্বর) রাতে ফতুল্লা চৌধুরী বাড়ী পারিবারিক মিলনায়তনে আয়োজিত উঠান বৈঠক তিনি এসব কথা বলেন।

শামীম ওসমান আরও বলেন, আমি এ পর্যন্ত কোথাও যেয়ে বলিনি আমাকে ভোট দেন। আমি মনে করি আমি যতটুকু বুঝি আপনি তার চেয়ে কম বোঝেন না। আমি রাজনীতিতে ধান্ধা করতে আসিনি। রাজনীতিবিদরা যদি সত্যি না বলে তাহলে কথা বলা উচিত না। আর সাংবাদিকেরা যদি সত্যি লিখতে না পারে তাহলে লেখা উচিত না।

তিনি বলেন, আমি আপনাদের ঘুম থেকে ওঠাতে এসেছি। একটু জাগেন। আপনি হয়তো অনেক খবর রাখছেন না। কী হচ্ছে, কী হতে যাচ্ছে। তাই আপনারা ঘুমের মধ্যে আছেন। এই ঘুমের মধ্যে কিছু একটা হচ্ছে এদেশে। তাই আমি রাস্তায় ঘুরছি। আমি জানি আমার কোনো শক্ত প্রতিদ্বন্দ্বী নেই। তবুও আমি খাটছি কেন, আমি একটা মেসেজ দিতে চাচ্ছি।

শামীম ওসমান বলেন, আমি মনে করি সমস্যা আমার না, আপনার সমস্যা। এসব নাটক আমিও জানি, আমি নাটক করি না। আপনাদের বুঝতে হবে কোন ধরনের প্রার্থী নিবেন। আপনারা সবকিছু দেখে শুনে কেনেন। আর পাঁচ বছর আপনার ভয়েস যে পার্লামেন্টে তুলে ধরবে সেটাও আপনার দেখা উচিত। আপনি যদি ফল গাছ লাগান সেটা কী নিজে নিজে বড় হবে? যত্ন নিতে হবে। ফুলের গাছ লাগালেও যত্ন নিতে হবে। আর যদি এ জায়গাটা আপনি পাঁচ বছরের জন্য বন্ধ করে দেন। এসে কী দেখবেন, এখানে জঙ্গল হয়ে যায়। সেখানে কাঁটা গাছ থাকবে সাপ আসবে। সেখানে ঢুকলেন তখন কী হবে, হয় কাঁটার আঁচড়ে আপনার পা কাঁটবে নয়ত সাপের কামড়ে মারা যাবেন।

এসময় উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল, ফতুল্লা থানা ছাত্রলীগের সভাপতি আবু মোঃ শরীফুল হক ও কাজী দেলোয়ার হোসেন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..