আলীগঞ্জ মাঠে ঢাকা মোহামেডান ও সাইফ স্পোর্টিং ক্লাবের ম্যাচ ড্র
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
আলীগঞ্জ মাঠে ঢাকা মোহামেডান ও সাইফ স্পোর্টিং ক্লাবের ম্যাচ ড্র
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ কালিহাতীতে মধুসূদন মোদকের বাড়িতে মাসব্যাপী মনসা পূজা বক্তাবলী থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী রাব্বি গ্রেপ্তার পলাতক রাজ্জাকের ষড়যন্ত্রের ‘ফাঁদে’ পুলিশ! ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারণা সিদ্ধিরগঞ্জে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী! ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ

আলীগঞ্জ মাঠে ঢাকা মোহামেডান ও সাইফ স্পোর্টিং ক্লাবের ম্যাচ ড্র

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০১৯
আলীগঞ্জ মাঠে ঢাকা মোহামেডান ও সাইফ স্পোর্টিং ক্লাবের ম্যাচ ড্র

ফতুল্লা সংবাদদাতা : এতিহ্যবাহী আলীগঞ্জ মাঠে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব ও সাইফ স্পোর্টিং ক্লাব জুনিয়র দলের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুর আড়াইটা থেকে ঢাকা মোহামেডান ও সাইফ স্পোর্টিং জুনিয়র ক্লাবের সাবেক তারকা খেলোয়াড় ও আলীগঞ্জ ক্লাব কর্মকর্তাদের উপস্থিতিতে পূর্ব নির্ধারিত এই খেলা অনুষ্ঠিত হয়।

ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের জালে শুরুতেই বল ঠেলে দিয়ে এগিয়ে যায় সাইফ স্পোর্টিং ক্লাব জুনিয়র দল। খেলার শেষার্ধ্বে মোহামেডানের সাজিদের গোলে খেলায় সমতা ফিরে। ফলে খেলা শেষে ১-১ গোলে সমতা নিয়েই মাঠ ছাড়ে দুই দল।

মোহামেডানের পক্ষে মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন, ঢাকা মোহামেডানের সাবেক তারকা খেলোয়াড় সাইদ হাসান কানন, ইমতিয়াজ সুলতান জনি, ইমতিয়াজ আহমেদ নকিব, রিয়াজ উদ্দিনসহ ক্লাব কর্মকর্তা আবু হাসান চৌধুরী প্রিন্স এবং মোহামেডানের স্থায়ী সদস্য দেশের ব্যাডমিন্টন আইকন কামরুন নাহার ডানা প্রমূখ।

এসময় আরও উপস্থিত ছিলেন, আলীগঞ্জ ক্লাবের সভাপতি কাউসার আহম্মেদ পলাশ, সাধারণ সম্পাদক হাজ্বী নুরুল ইসলাম, সহ-সভাপতি ফরিদ উদ্দিন, অর্থ সম্পাদক হাজ্বী আরিফুল ইসলাম, সদস্য হাজ্বী আবদুল হালিম খান, ফুটবল সেক্রেটারি ও সমাজকল্যাণ সম্পাদক হাজ্বী রফিকুল ইসলাম শামীম, সদস্য মিজানুর রহমান, সাইফুল আযম রাজিব প্রমূখ।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..