আড়াইহাজারে গার্মেন্টসকর্মীকে হত্যা, স্বামীসহ গ্রেপ্তার ৩
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
আড়াইহাজারে গার্মেন্টসকর্মীকে হত্যা, স্বামীসহ গ্রেপ্তার ৩
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ কালিহাতীতে মধুসূদন মোদকের বাড়িতে মাসব্যাপী মনসা পূজা বক্তাবলী থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী রাব্বি গ্রেপ্তার পলাতক রাজ্জাকের ষড়যন্ত্রের ‘ফাঁদে’ পুলিশ! ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারণা সিদ্ধিরগঞ্জে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী! ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ

আড়াইহাজারে গার্মেন্টসকর্মীকে হত্যা, স্বামীসহ গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২০
আড়াইহাজারে গার্মেন্টসকর্মীকে হত্যা, স্বামীসহ গ্রেপ্তার ৩

আড়াইহাজার প্রতিনিধি : নারায়ণগঞ্জের আড়াইহাজারে পরকীয়ার জেরে গার্মেন্টস কর্মী রোকসানা আক্তার রুনাকে হত্যা করা হয়েছে বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বের হয়ে এসেছে। রোববার মামলার আরো দুই আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।

এরা হলো- সোনারগাঁও থানাধীন চরকামালদী এলাকার শাহাজানের ছেলে মামুন (২০) ও স্থানীয় উৎরাপুর এলাকার রুপচাঁনের ছেলে সাকিল ( ২৩)।

এর আগে এ মামলার প্রধান আসামি নিহতের স্বামী গোলজারকে ১৪ ফেব্রুয়ারি ঢাকার মিরপুরের বালুরঘাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি স্থানীয় মারুয়াদি এলাকার মৃত অহিদ মিয়ার ছেলে। তাকে জিজ্ঞাসাবাদে ধৃত দুই ব্যক্তির নাম বের হয়ে আসে।

এদিকে আড়াইহাজার থানার ওসি ও মামলার তদন্তকারী কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুনার পরকীয়ার জেরে হত্যাকান্ডের এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তবে হত্যার পেছনে অন্যকোনো ঘটনা আছে কি না, তা আরো জিজ্ঞাসাবাদ বের হয়ে আসবে।

মামলার প্রথম তদন্তকারী কর্মকর্তা এসআই শামীম জানান, আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, হত্যাকান্ডে সময় ধৃত মামুন রুনার পায়ে ধরে অপরদিকে সাকিল হাত ধরে রাখেন। এক পর্যায়ে গোলজার রুনার গলা শ্বাসরোধে হত্যাকান্ড নিশ্চিত করেন।

জানা গেছে, একমাস আগে প্রথমে পুলিশ নিহতের পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যুর মামলা গ্রহণ করে ছিলেন। ময়না তদন্তের পর ঘটনাটি হত্যাকান্ড বলে প্রতিয়মান হয়। ১৫ ফেব্রুয়ারি হত্যা মামলা হিসেবে গ্রহণ করা হয়। নিহতের ভাই কামলা হোসেন মামলাটি করেন। প্রসঙ্গত. ২০১৯ সালের ১৭ ডিসেম্বর ব্রাহ্মন্দী ইউনিয়নের বিনারচর এলাকার জুলহাসের বাড়িতে গোলজার রোকসানা আক্তার রুনাকে নিয়ে ভাড়াবাসায় থাকতেন। তিনি গোলজারের তৃতীয় স্ত্রী। ঘটনার পর তার পরিবারকে জানানো হয় সে হৃদযন্ত্রের ক্রিয়াবন্ধ হয়ে মারা গেছেন। তিনি স্থানীয় মাহমুদপুর ইউনিয়নের রগুনাথপুর এলাকার মৃত কালু মিয়ার মেয়ে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..