এটিএম কামাল নাটকের বলি হলো ইমন
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
এটিএম কামাল নাটকের বলি হলো ইমন
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ কালিহাতীতে মধুসূদন মোদকের বাড়িতে মাসব্যাপী মনসা পূজা বক্তাবলী থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী রাব্বি গ্রেপ্তার পলাতক রাজ্জাকের ষড়যন্ত্রের ‘ফাঁদে’ পুলিশ! ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারণা সিদ্ধিরগঞ্জে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী! ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ

এটিএম কামাল নাটকের বলি হলো ইমন

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯
এটিএম কামাল নাটকের বলি হলো ইমন

নারায়ণগঞ্জের কাগজ : পুলিশ নয় মিডিয়া পাগল এটিএম কামালেই যথেষ্ট নারায়ণগঞ্জ বিএনপি নেতাদের মামলার হয়রানীতে ফেলতে। পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রেসক্লাব এলাকায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি যৌথভাবে কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়।

সোমবার (১৮ নভেম্বর) যথা সময়ে কর্মসূচি স্থলে জেলা ও মহানগর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত হয়ে পুলিশের সাথে ধস্তাধস্তির অধ্যায় শেষ করে ফেরত চলে গেলেও, সেখানে আসতে অনেকটাই বিলম্ব করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল।

পরে নিজেকে মিডিয়াতে উপস্থাপন করার জন্য নিজের ছেলেকে দিয়ে মোবাইলে ভিডিও চালু করিয়ে সংগঠনটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক শাহ রিয়ার চৌধুরী ইমনকে নিয়ে প্রেসক্লাবের সামনে এসে উপস্থিত হন।

এ সময় পুলিশ তাকে দেখে বাধা প্রধান করলে ঘটনাস্থলে থাকা সাংবাদিকদেরকে দেখে ধস্তাধস্তি শুরু করেন। সে সময় পুলিশ তাকে সম্মানের সহিত সেখান থেকে চলে যেতে বলেন। কিন্তু তখনও তার নাটকের অধ্যায়ের সমাপ্তি আসেনি। অপর প্রান্তে তার ছেলে মোবাইলে সেই নাটকের দৃশ্য ভিডিওতে ধারণ করতে থাকেন।

একপর্যায় পুলিশ তাকে ঠেলে ঘটনাস্থল থেকে সড়াতে চেস্টা করেন। শুরু হয় তার নাটকের গভীরতার দৃশ্য। এ সময় স্থানীয় মিডিয়ার অধিকাংশ সাংবাদিক ঘটনাস্থলে উপস্থিত হতে শুরু করেন। সকল মিডিয়ার উপস্থিতি দেখে পরবর্তীতে কৌশলী রাজনীতি শুরু হয়। এক পর্যায়ে পুলিশ বিরক্ত হয়ে তার সাথে থাকা শাহরিয়ার চৌধুরী ইমনকে আটক করে। শুরু হয় তার নাটকের টানা-হেচরার আরেক অধ্যায়। পরে পুলিশ ইমনকে টেনে নিয়ে তাদের ভ্যানে তুলি নিয়ে যায়। এ সময় পশে থাকা মহিলা নেত্রী ডলি ধস্তাধস্তির কবলে পড়ে।

এদিকে, এটিএম কামালের আরেক নব্য শিষ্য আরিফ সব কিছু ভিডিও করতে থাকে। পরে পুলিশ তার মোবাইল ছিনিয়ে নিয়ে যায়।

এদিকে ঘটনাস্থলে থাকা উপস্থিত কয়েক জন বলতে থাকে মিডিয়া পাগল এটিএম কামালে নাটকের বলি হলো শাহরিয়ার চৌধুরী ইমন। আর এ ঘটনায় যদি পুলিশ মামলা করে তাহলে এটি এম কামালের কারনে অসংখ্য বিএনপি নেতা সেই মামলার আসামী হবে। এই সকল মিডিয়া পাগল নাটক বাজ নেতাদের কারণেই বিএনপির আজ করুন অবস্থা।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..