ওরা দেশটা ধংস করতে চায় : শামীম ওসমান
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ওরা দেশটা ধংস করতে চায় : শামীম ওসমান
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ কালিহাতীতে মধুসূদন মোদকের বাড়িতে মাসব্যাপী মনসা পূজা বক্তাবলী থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী রাব্বি গ্রেপ্তার পলাতক রাজ্জাকের ষড়যন্ত্রের ‘ফাঁদে’ পুলিশ! ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারণা সিদ্ধিরগঞ্জে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী! ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ

ওরা দেশটা ধংস করতে চায় : শামীম ওসমান

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
ওরা দেশটা ধংস করতে চায় : শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, ওরা দেশটা ধংস করতে চায় তাই হরতাল ডাকছে, কিন্তু হরতাল কই? হরতল কেউ মানে না। সোমবার বিকালে ফতুল্লা থানা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত শান্তি মিছিলে তিনি এসব কথা বলেন।

তারেক রহমানের সমালোচনা করে শামীম ওসমান বলেন, লন্ডন থেকে বইসা বইসা খুনি তারেক রহমান নির্দেশ দিচ্ছে, আমার কাছে ফোন আসা শুরু হয়েছে, বিএনপির ওই সমস্ত নেতাকর্মীর মা-বাবা ভাই-বোন ফোন দিচ্ছে যারা আন্দোলন করতে গিয়ে মামলা খেয়েছে। প্রতিটি ঘটনার ভিডিও ফুটেজ পুলিশের কাছে আছে। যারা মামলা খেয়েছে সে সমস্ত বাচ্চা ছেলেদের ভবিষ্য কি হবে? এই বাচ্চাগুলোকে দিয়ে বাসে আগুন দিবো, ট্রেন পুড়িয়ে দিবো, স্কুল পুড়িয়ে দিবো, মানুষ পুড়িয়ে মারবেন, কেন মারবেন? মানুষের জন্য রাজনীতি করে মানুষ পুড়িয়ে মারবেন কেন? পুলিশ মারা গেছেন তারপরও তাকে চাপাতি দিয়ে কোপানো হচ্ছে। আমরা কি মানুষ না?

শামীম ওসমান বলেন, তারেক রহমান তো দেশে আসবে না সে তো লন্ডনে বসে বসে হুকুম দিচ্ছে ও আসবে না। কিন্তু একেক জনের ৫বছর ১০ বছর সাজা হবে। যাবজ্জীবন সাজাও হতে পারে। এলাকার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, আমাদের ৯০% কাজ হয়ে গেছে, ফতুল্লায় ৬’শ কোটি টাকার রাস্তার কাজ হয়েছে। ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের কাজ, নতুন করে ৫’শ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ পাশ হয়েছে। শেখ কামাল আইটি ইন্সটিটিউটের কাজ শুরু হয়েছে। পলিটেকনিক ইনস্টিটিউট এর কাজ চলছে। ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক ৪ লেনের হবে। পঞ্চবটি থেকে মুক্তারপুর সড়কে ২৬’শ কোটি টাকার কাজ শুরু হয়েছে। ছোট কাজগুলো শেষ হয়ে যাবে।

ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি সাইফউল্লাহ বাদলের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলী, সহ-সভাপতি আসাদুজ্জামান, ফতুল্লা থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ লিটন, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু, সাফায়েত আলম সানি, ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল ও ফতুল্লা থানা ছাত্রলীগের সভাপতি আবু মোঃ শরীফুল হক প্রমুখ।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..