চাষাড়ায় ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
চাষাড়ায় ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ কালিহাতীতে মধুসূদন মোদকের বাড়িতে মাসব্যাপী মনসা পূজা বক্তাবলী থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী রাব্বি গ্রেপ্তার পলাতক রাজ্জাকের ষড়যন্ত্রের ‘ফাঁদে’ পুলিশ! ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারণা সিদ্ধিরগঞ্জে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী! ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ

চাষাড়ায় ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
চাষাড়ায় ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ

ছিন্নমূল পথ শিশুদের মাঝে খাবার বিতরণ করেছে জাতীয় সাংবাদিক সংস্থা নারায়ণগঞ্জ জেলা কমিটি। মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে নগরীর চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ খাবার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান লায়ন মোঃ নূর ইসলাম এবং সার্বিক সহযোগিতায় ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির মহাসচিব খন্দকার মাসুদুর রহমান দিপু।

এসময় লায়ন মোঃ নূর ইসলাম বলেন, আজকের মহতি যে উদ্যোগ, এজন্য আমি নারায়ণগঞ্জ জাতীয় সাংবাদিক সংস্থাকে স্বাগত জানাই। সেইসাথে এ সংস্থার মাধ্যমে সারা বাংলাদেশে প্রত্যেক মাসে প্রথম সপ্তাহে ছিন্নমূল অসহায় মানুষের মাঝে এক বেলা খাবার বিতরণের ঘোষণা করছি। ছিন্নমূল অসহায় পথ শিশুরা মাসে একটা দিন যাতে ভালো খাবার খেতে পারে সে জন্য প্রত্যেক জেলা সংগঠনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি নির্দেশ দিচ্ছি যে, এই উদ্যোগ আপনারা সকলেই গ্রহণ করবেন। সার্বিক সহযোগিতার প্রয়োজন হলে আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দরাও সহোযোগীতা করবো।

তিনি আরও বলেন, জাতীয় সাংবাদিক সংস্থার ৪৩ বছর। সাংবাদিকতা পেশা একটি মহৎ পেশা এটি নবুয়তের কাজ। আমরা এ পেশাকে নানা মুখিতে ঠেলে দিয়েছি। আমরা বস্তুনিষ্ঠ সংবাদে তুলে ধরে সমাজের ত্রুটিপূর্ণ কাজগুলো ত্রুটি মুক্ত করবো, এটাই আমাদের মূল লক্ষ্য।

খন্দকার মাসুদুর রহমান দিপু বলেন, সমাজে অনেক মানুষ আছে যারা না খেয়ে দিন যাপন করছে। এভাবে প্রতি মাসে আমরা যদি একদিন করে হলেও ১০০ মানুষের মুখে একবেলা আহার তুলে দিতে পারি সেক্ষেত্রে কিছুটা হলেও তারা উপকৃত হবে। সমাজের বৃত্তবানরা ইচ্ছা করলেই এই ধরনের কর্মসূচিতে উদ্যোগী হতে পারে এতে আল্লাহ-তায়ালা কিছুটা হলেও তার বান্দার প্রতি খুশি হবেন।

জাতীয় সাংবাদিক সংস্থা নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি শেখ মনির হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিলন বিশ্বাস হৃদয়’র সঞ্চালনায় এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মোঃ সোবহান হাওলাদার, সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম, দৈনিক ইয়াদ পত্রিকার প্রকাশ ও সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থা নারায়ণগঞ্জ জেলা কমিটি সিনিয়র সহ-সভাপতি শহীদ হোসেন, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম জনি, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম সুমন, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক জুম্মান সোহেল, অর্থ সম্পাদক আলী হোসেন টিটু, দপ্তর সম্পাদক মেহেদী হাসান, মহিলা বিষয়ক সম্পাদিকা সোনালী আক্তার, ক্রিড়া বিষয়ক সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন মীর্জা, সাংস্কৃতিক সম্পাদক আরিফুল ইসলাম সেলিম, সদস্য ২ আল-আমিন সেন্টু, সদস্য ৩ মোঃ আলী ও সদস্য ৪ রায়হান কবির নিলয়।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..