দেশপ্রেমে পরিপূর্ণ সন্তান ও শিক্ষার্থী চাই : ডিসি
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
দেশপ্রেমে পরিপূর্ণ সন্তান ও শিক্ষার্থী চাই : ডিসি
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ কালিহাতীতে মধুসূদন মোদকের বাড়িতে মাসব্যাপী মনসা পূজা বক্তাবলী থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী রাব্বি গ্রেপ্তার পলাতক রাজ্জাকের ষড়যন্ত্রের ‘ফাঁদে’ পুলিশ! ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারণা সিদ্ধিরগঞ্জে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী! ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ

দেশপ্রেমে পরিপূর্ণ সন্তান ও শিক্ষার্থী চাই : ডিসি

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
দেশপ্রেমে পরিপূর্ণ সন্তান ও শিক্ষার্থী চাই : ডিসি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৭টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি অনুষ্ঠানের আয়োজন করেন।

এসময় প্রধান অতিথি বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, আমরা অনেক মেধাবী দেখি, কিন্তু মেধাবী দেশ প্রেমিক নেই। তারাই দেশ প্রেমিক যারা একাত্তরে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল ও ২৪ সালে ফ্যাসিস্টের বিরুদ্ধে রক্ত দিয়েছে। আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানাই।

তিনি আরও বলেন, শহীদ আবরার ফাহাদ যে দেশপ্রেম বুকে লালন ও ধারণ করেছে, আমরা তাকে মেরে ফেলতে পারি কিন্তু তার জীবনীকে না। তার দেশের প্রতি ভালোবাসা ও আধিপত্যবাদীর বিরুদ্ধে লড়াই সেটি আমরা মেরে ফেলতে পারিনি। আমাদের এক আবরার ফাহাদ জীবন দিয়েছে, আজকে আমাদের মাঝে শতশত আবরার ফাহাদ সৃষ্টি হয়েছে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আগামী বিশ্ব ব্যবস্থায় আমাদের দেশেকে যদি বিশ্বের নেতৃত্বের আসনে বসাতে চাই, তাহলে আমাদের মেধা দিয়ে যুদ্ধ করতে হবে এবং সেটি হবে দেশপ্রেমে পরিপূর্ণ। আমরা সেই দেশপ্রেমে পরিপূর্ণ সন্তান ও শিক্ষার্থী চাই। যারা নিজের স্বার্থের চোখ বন্ধ করে সবার স্বার্থ ও দেশের স্বার্থ দেখবে। আমাদের মধ্যে যদি সেই সত্যিকারের দেশপ্রেম থাকে তাহলে আবরার ফাহাদ যে কারণে জীবন দিয়ে শহীদ হয়েছে, তার এই আত্মত্যাগ স্বার্থক ও সফল হবে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রসিকিউশন) মো. ইব্রাহিম হোসেন বলেন, তার যোগাযোগ মাধ্যমে যে পোস্টটি করেছিল সেটি আমি দেখেছি, শহীদ আবরার ফাহাদ নিজের বা পরিবারের স্বার্থ নিয়ে কোন কথা বলেনি। সে বলেছিল দেশ ও দেশের মানুষের মর্যাদার কথা। ২১ বছরের একজন মেধাবী শিক্ষার্থী দেশের স্বার্থ নিয়ে কথা বলেছে, সেজন্য তাকে আঘাত করার মতো কোনো কারণ দেখি না। শহীদ আবরার যে মনোভাব ও ইচ্ছা মনে পোষণ করেছিল আমরাও সেটি ধারণ করব।

মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেন, শাসক ও শোষকের বিরুদ্ধে যখন দাঁড়িয়ে মেজর জলিল, জহির রায়হান, জিয়াউর রহমান ও সর্বশেষ শহীদ আবরার কথা বলেছেন তখন সেও শহীদ হয়েছেন। আবরার ফাহাদ আমাদের শিখিয়ে গেছেন যে, শুধু মুখে মুখে আধিপত্যদের বিরুদ্ধে কথা বললে হবে না।

ফ্যাসিস্ট সরকার শুধু আবরার ফাহাদকে নয়, অসংখ্য মেধাবী শিক্ষার্থীদের অন্যায়ভাবে হত্যা করেছে বলে অভিযোগ করেন মহানগর জামায়াতের সাবেক আমীর মাওলানা মাঈনুদ্দিন আহমাদ।

এছাড়াও সভায় বক্তারা আবরার ফাহাদ হত্যার দ্রুত বিচার কর্যক্রমের দাবি জানায়।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাখাওয়াত হোসেন, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা ফারজানা, জেলা কালচারাল অফিসার শরমীন জাহান। নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন, ইসলামী আন্দোলন মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলার সাবেক আহ্বায়ক নিরব রায়হান, সদস্য সচিব জাবেদ আলম, মহানগরের আহ্বায়ক মাহফুজ খান, মহানগরীর ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক অমিত হাসান, জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি সাইদুর রহমান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..