দেশের স্বাধীনতার উদ্দেশ্য বিলিন হয়ে গেছে : আবুল কালাম
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
দেশের স্বাধীনতার উদ্দেশ্য বিলিন হয়ে গেছে : আবুল কালাম
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ কালিহাতীতে মধুসূদন মোদকের বাড়িতে মাসব্যাপী মনসা পূজা বক্তাবলী থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী রাব্বি গ্রেপ্তার পলাতক রাজ্জাকের ষড়যন্ত্রের ‘ফাঁদে’ পুলিশ! ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারণা সিদ্ধিরগঞ্জে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী! ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ

দেশের স্বাধীনতার উদ্দেশ্য বিলিন হয়ে গেছে : আবুল কালাম

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৯
দেশের স্বাধীনতার উদ্দেশ্য বিলিন হয়ে গেছে : আবুল কালাম

নারায়ণগঞ্জের কাগজ : নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ এ্যাড. আবুল কালাম বলেন, আমাদের সামনে অনেক কঠিন পথ পাড়ি দিতে হবে কারন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে যে বহু দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলো। সেটা আজ হরণ করা হয়েছে। আজ দেশে গণতন্ত্র, বাক-স্বাধীনতা, মানুষের ভোটাধিকার, মৌলিক অধিকার নেই। বিচার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। আমরা জাতির কাছে লজ্জিত ও দুঃখিত বিশেষ করে মুক্তিযুদ্ধাদের কাছে কারন তারা যে উদ্দেশ্যে দেশকে স্বাধীন করেছেন। আজ সেই উদ্দেশ্য বিলিন হয়ে গেছে।

সোমবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় কালিবাজারস্থ মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে পরিচিতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ পরিচিতি সভা পরিচালনা করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটি এম কামাল।

এ সময় সভাপতির বক্তব্যে এ্যাড. আবুল কালাম আরও বলেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সরকারের মিথ্যা মামলার শিকার হয়ে কারাবন্দি আছেন। এই সভা থেকে আমরা তার মুক্তি কামনা পাশাপাশি আল্লাহ রাবুল আলামিনের কাছে উনার দীর্ঘায়ু কামনা করছি। তিনি ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী হওয়ার পরও একটি সাধারণ মামলার কারনে জামিন পাচ্ছে না। আর চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে পারছে না। অথচ অনেকেই আছে এমন মামলায় জামিন পেয়েছে এবং বিদেশে যাচ্ছেন।

কমিটির নেতাদের উদ্দেশ্যে বলেন, ২০০৬ থেকে ২০১৯ এই দীঘ সময় কেন্দ্রীয় নেতৃবৃন্দর নির্দেশ মোতাবেক যার যার অবস্থান থেকে আমরা রাজপথে থেকেছি। যার পরিপেক্ষিতে এই সরকারের দেয়া হাজার হাজার মামলায় আমরা জর্জরিত হয়েছি। আর এই মামলার কারনে অনেক নেতাই পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন জীবন যাপন করছে। মহানগর বিএনপির পক্ষ থেকে সেই সকলর নেতাদের প্রতি সমবেদনা জানাই।

তিনি আরও বলেন, আমরা সাংগঠনিক ভাবে এগিয়ে যাচ্ছি বিএনপি এখন কাউন্সিলিং ছাড়া কোন কমিটি করবে না। আপনারা নিজেদেরকে সেই ভাবে গড়ে তুলুন।

অথচ আজ আমরা নেতৃত্ব প্রতিষ্ঠা করতে গিয়ে বিভিন্ন ব্যানারে আলাদা ভাবে কর্মসূচি পালন করছেন। যা দলের জন্য কখনই মঙ্গল জনক নয়। আমরা ব্যাক্তি স্বার্থে এটা করতে গিয়ে দলকে বলিদান করে ফেলছি।

এ সময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহ-সভাপতি, যুগ্ম-সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..