নারায়ণগঞ্জের তিন উপজেলায় চেয়ারম্যান হলেন যারা
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
নারায়ণগঞ্জের তিন উপজেলায় চেয়ারম্যান হলেন যারা
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ কালিহাতীতে মধুসূদন মোদকের বাড়িতে মাসব্যাপী মনসা পূজা বক্তাবলী থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী রাব্বি গ্রেপ্তার পলাতক রাজ্জাকের ষড়যন্ত্রের ‘ফাঁদে’ পুলিশ! ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারণা সিদ্ধিরগঞ্জে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী! ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ

নারায়ণগঞ্জের তিন উপজেলায় চেয়ারম্যান হলেন যারা

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ২২ মে, ২০২৪
নারায়ণগঞ্জের তিন উপজেলায় চেয়ারম্যান হলেন যারা
বামে মাহফুজুর রহমান কালাম, মাঝখানে সাইফুল ইসলাম স্বপন ও ডানে হাবিবুর রহমান।

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় হাবিবুর রহমান, আড়াইহাজার উপজেলায় সাইফুল ইসলাম স্বপন ও সোনারগাঁ উপজেলায় মাহফুজুর রহমান কালাম চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। মঙ্গলবার (২১ মে) রাতে ভোট গণনার পর রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক সাকিব আল রাব্বি এ ফলাফল ঘোষণা করেন৷।

রূপগঞ্জে দোয়াত-কলম প্রতীকের প্রার্থী হাবিবুর রহমান ১ লাখ ১৮ হাজার ৬৪১ ভোট পেয়েছেন। তার বিপরীতে আবু হোসেন ভূঞা (রানু) পেয়েছেন ২১ হাজার ২৫৪ ভোট।

আড়াইহাজারে ঘোড়া প্রতীকে মোহাম্মদ সাইফুল ইসলাম স্বপন ১ লাখ ১৫ হাজার ২৫২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহজালাল মিয়া দোয়াত-কলম প্রতীকে য়েছেন ১৩ হাজার ১৩২ ভোট।

সোনারগাঁয়ে ১৪২ কেন্দ্রের ফলাফলে বিজয়ী ঘোড়া প্রতীকে মাহফুজুর রহমান কালাম। কালাম পেয়েছেন ৮১ হাজার ৯৫৯ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বাবুল হোসেন ওমর পেয়েছেন ৭৫ হাজার ৬২৫ ভোট।

রূপগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে দুইজন ছিলেন। তারা হলেন- সাবেক ইউপি চেয়ারম্যান আবু হোসেন ভূঞা (আনারস) ও হাবিবুর রহমান (দোয়াত-কলম)। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে মিজানুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফেরদৌসী আক্তার বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।

আড়াইহাজার উপজেলায় প্রতিদ্বন্দ্বীতা করেছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান শাহজালাল মিয়া (দোয়াত-কলম), উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি কাজী সুজন ইকবাল (আনারস) ও উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম (ঘোড়া)।

এ উপজেলায়ও ভাইস চেয়ারম্যান পদে রফিকুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে শাহিদা মোশারফ বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।
সোনারগাঁ উপজেলায় চেয়ারম্যান পদে লড়েছেন চারজন। তারা হলেন- সাবেক ভাইস চেয়ারম্যান বাবুল হোসেন (আনারস), উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম (ঘোড়া), উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু (মোটরসাইকেল) ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হায়দার (দোয়াত-কলম)।

এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন আবুল ফয়েজ শিপন (চশমা), এম জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া (টিউবওয়েল), মাছুম চৌধুরী (তালা) ও আজিজুল ইসলাম (মাইক)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন ফরিদা পারভীন (ফুটবল) ও মাহমুদা আক্তার (হাঁস)।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..