নারায়ণগঞ্জ ফটো জার্নালিস্ট ক্লাবের আত্মপ্রকাশ
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
নারায়ণগঞ্জ ফটো জার্নালিস্ট ক্লাবের আত্মপ্রকাশ
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ কালিহাতীতে মধুসূদন মোদকের বাড়িতে মাসব্যাপী মনসা পূজা বক্তাবলী থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী রাব্বি গ্রেপ্তার পলাতক রাজ্জাকের ষড়যন্ত্রের ‘ফাঁদে’ পুলিশ! ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারণা সিদ্ধিরগঞ্জে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী! ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ

নারায়ণগঞ্জ ফটো জার্নালিস্ট ক্লাবের আত্মপ্রকাশ

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
নারায়ণগঞ্জ ফটো জার্নালিস্ট ক্লাবের আত্মপ্রকাশ

ফটোগ্রাফির কার্যক্রমকে সৃষ্টিশীল ও সংগঠিত করার লক্ষ্যে যাত্রা শুরু করল নারায়ণগঞ্জ ফটো জার্নালিস্ট ক্লাব। শনিবার (২৫ জানুয়ারি) নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ভবনের একটি রেস্টুরেন্ট এ সংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে।

উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে তিন সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আহ্বায়ক প্রণব কৃষ্ণ রায়, সদস্য সচিব আহাম্মদ শরীফ পারভেজ ও সদস্য মুহাম্মদ রাশিদ চৌধুরী।

সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি এবং একসময়ের খ্যাতিমান আলোকচিত্র সাংবাদিক আরিফ আলম দিপু।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ‘৯০ দশকের আলোকচিত্র সাংবাদিক ও দৈনিক সোজা সাপটা পত্রিকার সম্পাদক আবু সাউদ মাসুদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন: আরটিভির প্রতিনিধি আনোয়ার হাসান, আড়াইহাজার টাইমসের সম্পাদক মো. নজরুল ইসলাম, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার মো. রনি আহম্মেদ, দৈনিক বাংলাবাজারের মুহাম্মদ ইউসুফ আলী প্রধান, রূপকন্ঠের তানজিলা আক্তার, দৈনিক ইয়াদের এমএ সুমন, বাংলার চোখের সাইফুল ইসলাম, দৈনিক সমকালীন কাগজের আল মামুন খান, দৈনিক অগ্রবাণীর মো. জোনায়েদ তানভীর।

আহ্বায়ক প্রণব কৃষ্ণ রায় জানান, দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। এ কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে সম্মতি দিয়েছেন ‘৮০ দশকের বিখ্যাত ফটোগ্রাফার ও ব্যবসায়ী নেতা মোহাম্মদ হাতেম।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..