নারায়ণগঞ্জে অভিভাবক হীন যুবলীগের কমিটি নিয়ে কদর নেই
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
নারায়ণগঞ্জে অভিভাবক হীন যুবলীগের কমিটি নিয়ে কদর নেই
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ কালিহাতীতে মধুসূদন মোদকের বাড়িতে মাসব্যাপী মনসা পূজা বক্তাবলী থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী রাব্বি গ্রেপ্তার পলাতক রাজ্জাকের ষড়যন্ত্রের ‘ফাঁদে’ পুলিশ! ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারণা সিদ্ধিরগঞ্জে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী! ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ

নারায়ণগঞ্জে অভিভাবক হীন যুবলীগের কমিটি নিয়ে কদর নেই

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৯
নারায়ণগঞ্জে অভিভাবক হীন যুবলীগের কমিটি নিয়ে কদর নেই

নারায়ণগঞ্জের কাগজ : টানা তৃতীয় বারের মত সরকার গঠনে আওয়ামী লীগ সফলতা পেলেও স্থানীয় ভাবে ঘর গোছাতে অনেকটাই দিচ্ছেন ব্যর্থতার পরিচয়। দীর্ঘ প্রায় ১৪ বছরে পা রাখলে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবলীগের কমিটির দায়িত্বে এখনও রয়েছেন বৃদ্ধরা। যদিও তাদের প্রায় সবাই আওয়ামী লীগের কমিটিতে নিজেদের জায়গা দখল করে নিলেও অভিভাবকহীন হয়ে পরেছে জেলা যুবলীগ।

অপরদিকে নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের কমিটি ঘোষনা না হওয়ায় পুরাতন সেই শহর যুবলীগের কর্তাবাবুরাই সাংগঠনিকহীন ভাবে তাদের অবস্থান জানান দিয়ে যাচ্ছেন বিভিন্ন সভা-সমাবেশে। তবে তারা আশাবাদী মহানগর যুবলীগের কমিটির পুনরায় দায়িত্ব আসবে তাদের হাতে।

দীর্ঘদিন ধরেই আংশিক ঘোষিত কমিটি থাকায় নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সাংগঠনিক অবস্থান রয়েছে প্রশ্নবিদ্ধ। শুধুমাত্র কমিটির প্রথমদিকে থাকা কয়েকটি পদবীর মাধ্যমেই জেলা যুবলীগের কর্মকান্ড পরিচালনা করে আসলেও সেটাও এখন আর দেখা মিলে না। অথচ রাজনৈতিক অঙ্গনে বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর মধ্যে শক্তির বাহক হিসেবে ধরা হয় আওয়ামী যুবলীগকে। আর এর প্রমানও রয়েছে বিএনপি-জামাত জোট সরকারের আমলেও আন্দোলন সংগ্রামের সময়।

জানাযায়, ২০০৫ সালে উত্তর ও দক্ষিন মেরুর সমন্বয়ে জেলা যুবলীগের আংশিক কমিটি ঘোষনা করা হয়। যেখানে সভাপতি আব্দুল কাদির ও সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল, সিনিয়র সহ-সভাপতি জাকিরুল আলম হেলাল, সহ-সভাপতি আসিফ হোসেন মানু, যুগ্ম-সম্পাদক শাহ নিজামকে রেখে কমিটি ঘোষনা করা হয়েছিলো।

সেই যুবলীগের সাবেক যুবকরা আজ আওয়ামী লীগের কমিটিতে বিভিন্ন পদে স্থান পেলেও এখনও ঘুম ভাঙ্গেনি স্থানীয় ও কেন্দ্রীয় নেতাদের। আর শহর যুবলীগের কর্তাবাবুরা অন্য কোথাও স্থান না নিয়ে আশায় বুক বেধে রয়েছেন মহানগর যুবলীগের কমিটি পুনরায় নিজেদের ভাগে আনার।

এ বিষয় রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, আওয়ামী লীগের সহযোগী সংগঠনের পূনার্ঙ্গ কমিটি দিতে ব্যর্থতার পরিচয় দিচ্ছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দরা। সেই সাথে অমনোযোগী মনভাবের পরিচয় দিচ্ছেন বর্তমান স্থানীয় রাজনীতিতে দায়িত্বে থাকা কর্তাবাবুরা। তবে নতুন নেতৃত্ব বিকাশে অবশ্যই অঘোষিত ও আংশিক কমিটি গুলোকে নতুন রুপে সাজাঁনো উচিৎ এবং এটাই হবে সঠিক ও সময় উপযোগী সিদ্ধান্ত।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..