নারায়ণগঞ্জে বিশ্ব হসপিস্ ও প্যালিয়েটিভ কেয়ার দিবস উদযাপন
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
নারায়ণগঞ্জে বিশ্ব হসপিস্ ও প্যালিয়েটিভ কেয়ার দিবস উদযাপন
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ কালিহাতীতে মধুসূদন মোদকের বাড়িতে মাসব্যাপী মনসা পূজা বক্তাবলী থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী রাব্বি গ্রেপ্তার পলাতক রাজ্জাকের ষড়যন্ত্রের ‘ফাঁদে’ পুলিশ! ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারণা সিদ্ধিরগঞ্জে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী! ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ

নারায়ণগঞ্জে বিশ্ব হসপিস্ ও প্যালিয়েটিভ কেয়ার দিবস উদযাপন

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ২ নভেম্বর, ২০১৯
নারায়ণগঞ্জে বিশ্ব হসপিস্ ও প্যালিয়েটিভ কেয়ার দিবস উদযাপন

নারায়ণগঞ্জের কাগজ : বৃহস্পতিবার ৩১ অক্টোবর ‘মমতাময় নারায়ণগঞ্জ’ প্রকল্পের পক্ষ হতে বিশ্ব হসপিস্ ও প্যালিয়েটিভ কেয়ার দিবস উদযাপন করা হয়। এবারের প্রতিপাদ্য বিষয়- আমারা যত্ন, আমার অধিকার। অনুষ্ঠানের সতস্ফূর্ত ভাবে উপস্থিত ছিলেন রোগী, সেবাদানকারী, স্বেচ্ছাসেবক, এম্বাসেডরদের মোট ৮০ জন।

অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মোঃ নূরুল ইসলাম, পরিচালক- ইসলাম হার্ট সেন্টার।

আরও উপস্থিত ছিলেন- কৃষ্ণ রায় (কো-অর্ডিনেটর, মমতাময় কড়াইল) প্যালিয়েটিভ কেয়ার।

প্যালিয়েটিভ কেয়ার সহকারি ও স্বেচ্ছাসেবকদের সহায়তায় মনোজ্ঞ সাংকৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আরো ছিল তিনটি খেলা যেখানে সবাই অংশগ্রহন করে এবং পরবর্তীতে বিজয়ীদের মাঝে পুরষ্কার প্রদান করা হয়।

স্কুল প্রোগ্রামে যারা অংশগ্রহণ করেছে তাদের মধ্য থেকে যারা অ্যাম্বাসিডর হিসাবে কাজ করেন তারা অংশগ্রহণ করেন এবং সার্টিফিকেট গ্রহণ করেন। প্যালিয়েটিভ কেয়ার বিষয়ক প্রশিক্ষণ প্রাপ্ত ৮টি ব্যাচে মোট স্বেচ্ছাসেককের সংখ্যা ১৭৭ জন।

স্বেচ্ছাসেবকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। উক্ত প্রশিক্ষণ প্রাপ্ত স্বেচ্ছাসেবকগণ প্যালিয়েটিভ কেয়ারের সাথে সক্রিয়ভাবে বিভিন্ন কাজে জড়িত তন্মধ্যে ১৪৬ জন রোগীর বাসায় গিয়ে রোগীর সেবা প্রদান, শয্যাশায়ী রোগীর পরিচর্যা করা, রোগী খোঁজা, শিক্ষা প্রতিষ্ঠানে প্যালিয়েটিভ কেয়ার ‘জানবো জানবো’ অনুষ্ঠান পরিচালনায় সহায়তা প্রদান ইত্যাদি উল্লেখযোগ্য ।

মোঃ আবু সায়েম ও আরো অনেকে প্যালিয়েটিভ প্রোগ্রাম ব্যবস্থাপনা ও সাংগঠনিক কাজে সহযোগিতা করেন। প্যালিয়েটিভ কেয়ার সংবাদ পত্রিকায় প্রকাশনার কাজে সহায়তা করেন ২য় ব্যাচের স্বেচ্ছাসেবক খাদিজা আক্তার ভাবনা, ৬ষ্ঠ ব্যাচের স্বেচ্ছাসেবক মোঃ নাহিদ ও ৬ষ্ঠ ব্যাচের স্বেচ্ছাসেবক মনিকা আক্তার। প্যালিয়েটিভ কেয়ার হতদ্ররিদ্র রোগীদের ফুড প্যাক প্রদানের কাজে সহায়তা করে স্বেচ্ছাসবক মোঃ সামসুদ্দোহা সাগর । সার্বিকভাবে সহযোগিতায় করে থাকেন স্বেচ্ছাসেবক হুমায়ন আহমেদ ও অন্যান্য স্বেচ্ছাসেবক।

অনেক স্বেচ্ছাসেবকগণ বিষেশভাবে রোগীদের সেবায় নিয়োজিত থেকে নিজেকে গর্বিত মনে করেন এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে প্যালিয়েটিভ কেয়ার স্থাপনের আশা প্রকাশ করেন।

বিশ্ব হসপিস্ ও প্যালিয়েটিভ কেয়ার দিবস উদযাপন করতে আরও সহায়তা করেন- ডা. নাদিয়া ফারহিন, মোঃ জুলহাস উদ্দিন (প্রজেক্ট ম্যানাজার), মোঃ সাইফুল হক সাইফ (প্রজেক্ট কো-অর্ডিনেটর), মোঃ শফিকুজ্জামান সৈকত (রিসার্চ অ্যাসিস্ট্যান্ট), আরিফা আনজুম (স্টাফ নার্স), মোঃ কামরুল ইসলাম (এ্যাকাউন্টেন), মোঃ আনিসুর রহমান (অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট) ও প্যালিয়েটিভ কেয়ার সহকারি আরিফা আক্তার, বৃষ্টি রানী, লামিয়া আক্তার, লিজা আক্তার, মেহেদুল হাসান, মৌসুমি আক্তার, মুুনিয়া আক্তার, নাদিয়া সুলতানা, সুরাইয়া আহমেদ ।

‘মমতাময় নারায়ণগঞ্জ’ প্রকল্পটি, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, ওয়ার্ল্ড ওয়াইড হসপিস এন্ড প্যালিয়েটিভ কেয়ার এলায়েন্স, ইউকে এইড ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্যালিয়েটিভ মেডিসিন বিভাগ-এর যৌথ সহায়তায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় নিরাময় অযোগ্য জীবন সীমিত রোগে আক্রান্ত রোগীদের যন্ত্রণা ও ভোগান্তি লাঘবে পরিচালিত হচ্ছে।

পৃথিবীতে বর্তমানে নিরাময় অযোগ্য রোগ বিস্তার লাভ করেছে, এ ধরনের নিরাময় অযোগ্য রোগে আক্রান্ত মানুষ ও তাদের পরিবারে সেবা সর্ম্পকে বিজ্ঞান সম্মত সার্বিক সেবার নামই প্যালিয়েটিভ কেয়ার। নির্দিষ্টভাবে রোগ নিরাময়ের কোন চিকিৎসা না থাকলেও কষ্ট বা ভোগান্তি কমানোর অনেক উপায় আছে। এইসব রোগীর কষ্ট বা ভোগান্তি কমিয়ে রোগী ও তার পরিবারে জীবনের মান বাড়ানোর উদ্দেশ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে ২০১৮ থেকে ‘মমতাময় নারায়ণগঞ্জ’ কাজ করে যাচ্ছে।

ঠিকানা: মমতাময় নারায়ণগঞ্জ, ২২৮/৩ আলী আহমদ চুনকা রোড, পশ্চিম দেওভোগ (কৃষ্ণচূড়া মোড়, নগর স্বাস্থ্য কেন্দ্র-৩, নিচ তলা), ওয়ার্ড নং-১৬, নারায়াণগঞ্জ সিটি কর্পোরেশন, নারায়ণগঞ্জ।

মোবাইল নাম্বার: ০১৬৪৫৭৬৮১০৬, ০১৬৪৫৭৬৮১০৯।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..