ফতুল্লায় হ্যাল্পিং হ্যান্ডের প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তিযোদ্ধা ও শিক্ষকদের সংবর্ধনা
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লায় হ্যাল্পিং হ্যান্ডের প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তিযোদ্ধা ও শিক্ষকদের সংবর্ধনা
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ কালিহাতীতে মধুসূদন মোদকের বাড়িতে মাসব্যাপী মনসা পূজা বক্তাবলী থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী রাব্বি গ্রেপ্তার পলাতক রাজ্জাকের ষড়যন্ত্রের ‘ফাঁদে’ পুলিশ! ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারণা সিদ্ধিরগঞ্জে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী! ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ

ফতুল্লায় হ্যাল্পিং হ্যান্ডের প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তিযোদ্ধা ও শিক্ষকদের সংবর্ধনা

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ১৬ নভেম্বর, ২০১৯
ফতুল্লায় হ্যাল্পিং হ্যান্ডের প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তিযোদ্ধা ও শিক্ষকদের সংবর্ধনা

নারায়ণগঞ্জের কাগজ : হ্যাল্পিং হ্যান্ডের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মুক্তিযোদ্ধা, আদর্শ শিক্ষকদের সংবর্ধনা ও অসহায় দরিদ্রদের মাঝে সেলাই মেশিন ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) বিকেল ৪টায় ফতুল্লার মুসলিমনগর ইসলামীয়া সিনিয়র মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে এই অনুষ্ঠানটি।

৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মুক্তিযোদ্ধা, আদর্শ শিক্ষকদের সংবর্ধনা ও অসহায় দরিদ্রদের মাঝে সেলাই মেশিন ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানটি হ্যাল্পিং হ্যান্ডের প্রতিষ্ঠাতা মোঃ মাহাবুব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোঃ গিয়াস উদ্দীন।

অনুষ্ঠানের বিশেষ অতিথি বঙ্গবন্ধু দুঃস্থ কল্যান সংস্থার উপদেষ্টা লুৎফর রহমান স্বপন বলেন, আজ হ্যাল্পিং হ্যান্ডের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মুক্তিযোদ্ধা, আদর্শ শিক্ষকদের সংবর্ধনা ও অসহায় দরিদ্রদের মাঝে সেলাই মেশিন ও শীতবস্ত্র বিতরন করা হচ্ছে। আজকের অনুষ্ঠানের মাধ্যমে মাদ্রাসার শিক্ষকদের যে সংবর্ধনা করা হচ্ছে এটা একটি ব্যতিক্রম চিন্তাধারা। শিক্ষকরা হচ্ছে মানুষ গড়ার কারিগর। তাদের সম্মান মানে মহান আল্লাহকে খুশি করা। আমরা সচরাচর কোন অনুষ্ঠান স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্থানে করে থাকি কিন্তু মাহাবুব ভিন্ন চিন্তাধারায় মাদ্রাসায় অনুষ্ঠানটি করেছে তাই তাকে ধন্যবাদ জানাচ্ছি।

তিনি আরো বলেন, আমাদের মাঝে একটা ভ্রান্ত ধারণা আছে মাদ্রাসার শিক্ষার্থীরা জঙ্গি হয় কিন্তু তা ভূল প্রমানিত হয়েছে কিছুদিন আগে নারায়ণগঞ্জ থেকে কিছু জঙ্গি গ্রেফতার করা হয়েছে তারা কিন্তু দেশের নামীদামী প্রতিষ্ঠান বুয়েট সহ ব্যাংকে কর্মরত ছিলো এবং দেশের নামকরা বিশ্ববিদ্যালয় বুয়েট, নর্থ সাউথ, আহাসান উল্লাহ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তাই মাদ্রাসার শিক্ষার্থীরা জঙ্গি হয় এই ধারণাটি সম্পূর্ণ ভ্রান্ত। আমাদের এই ধারণা থেকে বের হয়ে আসতে হবে। কারণ সরকার মাদ্রাসার শিক্ষাকে গুরুত্ব দিচ্ছে। তাই মাদ্রাসার শিক্ষকদের বেতন, ভাতা বিভিন্ন সুযোগ সুবিধা করে দিয়েছেন। মাহবুব যে অনুষ্ঠানটি করেছে তার পাশাপাশি অন্যান্য নেতাকর্মীদেরও এগিয়ে আসতে হবে এবং মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মানের চোখে দেখতে হবে।

আলোচনা শেষে মাদ্রাসার শিক্ষদের সংবর্ধনা, মাদ্রাসার শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী,অসহায় ও দরিদ্রদের মাঝে শীতবস্ত্র ও মহিলাদের হাতে সেলাই মেশিন তুলে দেন।

এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা আওয়ামী লীগ কমিটির সদস্য মোঃ শাহিন, ফতুল্লা থানা যুবলীগের সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর, বঙ্গবন্ধু দুঃস্থ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মোঃ রোকন উদ্দীন প্রধান, বীরমুক্তিযোদ্ধা কবি আব্দুল খালেক, ফতুল্লা ফেন্ড সার্কেল সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম জহির, হ্যাল্পিং হ্যান্ডের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম প্রমূখ।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..