ফতুল্লা প্রেসক্লাবের উদ্যোগে টিভি কাপ ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লা প্রেসক্লাবের উদ্যোগে টিভি কাপ ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ কালিহাতীতে মধুসূদন মোদকের বাড়িতে মাসব্যাপী মনসা পূজা বক্তাবলী থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী রাব্বি গ্রেপ্তার পলাতক রাজ্জাকের ষড়যন্ত্রের ‘ফাঁদে’ পুলিশ! ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারণা সিদ্ধিরগঞ্জে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী! ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ

ফতুল্লা প্রেসক্লাবের উদ্যোগে টিভি কাপ ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
ফতুল্লা প্রেসক্লাবের উদ্যোগে টিভি কাপ ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

গত ১৭ বছরে আমাদের দেশ মাদকের কড়াল গ্রাসে জর্জরিত হয়ে গিয়েছিল। যুব সমাজ ধ্বংসের পথে ধাবিত হয়েছিল। দেড় যুগে আমাদের দেশটা অনেক পিছিয়েছে। মানুষ প্রতিটি সেক্টরে জিম্মি ছিল। শ্বাস নিতে পারতো না। ছাত্র-যুবক ভাইদের কারণে আমরা স্বাধীনতা পেয়েছি। তাদের সম্মিলিত আন্দোলনে এ দেশ থেকে স্বৈরাচার সরকার বিদায় নিয়েছে। আগামী দিনে ছাত্র ও যুবকদের সাথে নিয়ে সুন্দর একটি বাংলাদেশ গড়তে হবে।

শুক্রবার বিকেলে ফতুল্লা প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত টিভি কাপ ফুটবল টুর্ণামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হেফাজতে ইসলাম নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি মুনির হোসেন কাসেমী।

ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুমের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড এইচ. এম আনোয়ার প্রধান, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আহসান সাদিক শাওন, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, নারায়ণগঞ্জ জেলা হেফাজত ইসলামের সহ-সভাপতি মাওলানা ফেরদৌস, ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, সিঃ যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার, ফতুল্লা থানা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন, ফতুল্লা থানা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল খালেক টিপু, শ্রমিক দলের আহ্বায়ক শাহ আলম পাটোয়ারী, তাঁতীদলের আহ্বায়ক ইউনুস মাস্টার, ফতুল্লা রিপোটার্স ইউনিটির সভাপতি নুরুল ইসলাম নুরু, রিপোটার্স ক্লাবের সভাপতি কাজী আনিসুর রহমান, ও সাধারণ সম্পাদক মনির হোসেন প্রমূখ।

মুফতি মনির হোসেন কাসেমী আরো বলেন, কিশোর-যুবকরা যখন বেকার থাকে, তখন তারা বিপথগামী হয়। গত দেড় যুগ পরে হলেও ফতুল্লায় এমন একটি টুর্নামেন্ট আয়োজন করে ফতুল্লা প্রেস ক্লাব দৃষ্টান্ত স্থাপন করেছে। ভবিষ্যতে এমন আরো খেলার আয়োজন করে সমাজ গঠনে প্রেসক্লাব ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস রাখি।

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, মাদকের কড়াল গ্রাসে ধ্বংস হয়ে গিয়েছিল যুব সমাজ। সারাদেশের মাঠ দখল হয়ে গিয়েছিল। বর্তমান সরকার যেনো এই মাঠ উদ্ধার করে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করে সেই দাবি জানাই।

টুর্ণামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে এনসি স্পোর্টং ক্লাব। তারা টাইব্রেকারে ৫-৪ গোলে সোহান বেকারিকে পরাজিত করে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..