ফতুল্লা প্রেসক্লাবের কমিটি গঠন : সভাপতি রহিম, সম্পাদক মাসুম ও সাংগঠনিক লিটন
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লা প্রেসক্লাবের কমিটি গঠন : সভাপতি রহিম, সম্পাদক মাসুম ও সাংগঠনিক লিটন
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ কালিহাতীতে মধুসূদন মোদকের বাড়িতে মাসব্যাপী মনসা পূজা বক্তাবলী থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী রাব্বি গ্রেপ্তার পলাতক রাজ্জাকের ষড়যন্ত্রের ‘ফাঁদে’ পুলিশ! ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারণা সিদ্ধিরগঞ্জে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী! ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ

ফতুল্লা প্রেসক্লাবের কমিটি গঠন : সভাপতি রহিম, সম্পাদক মাসুম ও সাংগঠনিক লিটন

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
ফতুল্লা প্রেসক্লাবের কমিটি গঠন : সভাপতি রহিম, সম্পাদক মাসুম ও সাংগঠনিক লিটন

আবদুর রহিমকে (দৈনিক শেয়ার বিজ/দৈনিক ডান্ডিবার্তা) সভাপতি এবং নিয়াজ মোঃ মাসুমকে (দৈনিক সোজাসাপটা/নারায়ণগঞ্জ টাইমস) সাধারণ সম্পাদককে করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ফতুল্লা প্রেস ক্লাবের হলরুমে দুই বছর মেয়াদি এই কমিটি গঠন করা হয়।

কমিটি অন্যান্যরা হলেন- সহ-সভাপতি সেলিম মুন্সি (দৈনিক যায়যায়দিন), পিয়ার চাঁন (দৈনিক সচেতন), যুগ্ম সম্পাদক আলামিন প্রধান (দৈনিক যুগান্তর), কোষাধ্যক্ষ শাকিল আহমেদ ডিয়েল (নারায়ণগঞ্জের খবর), সাংগঠনিক সম্পাদক আঃ আলিম লিটন (দৈনিক অগ্রবাণী), দপ্তর সম্পাদক মোঃ বদিউজ্জামান (বিজয় টিভি), প্রচার সম্পাদক মাসুদ আলী (দৈনিক ডান্ডিবার্তা), সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক প.ম.আজিজ (দৈনিক প্রভাত)। কার্যকরি সদস্য রিয়াদ মোঃ চৌধুরী (আমাদের নারায়ণগঞ্জ ), মোঃ রাশেদ (নারায়ণগঞ্জ মেইল) ও মোঃ সেলিম হোসেন (নারায়ণগঞ্জের খবর)।

আগামী দুই বছরের জন্য এই কমিটি গঠন করা হয়। ফতুল্লা প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা সাবেক সাংসদ, এফবিসিসিআই’র সাবেক সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর উপস্থিতিতে এসময় কমিটি ঘোষণা করেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক সোজাসাপটার সম্পাদক আবু সাউদ মাসুদ, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম, দৈনিক মানব জমিনের স্টাফ রিপোর্টার বিল্লাল হোসেন রবিন, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম রফিক, ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রচার সম্পাদক কামাল উদ্দিন সুমন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী, ফতুল্লা থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ লিটন, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু প্রমুখ। এসময় ক্লাবের সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..