ফতুল্লা প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ওসির মত বিনিময়
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লা প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ওসির মত বিনিময়
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ কালিহাতীতে মধুসূদন মোদকের বাড়িতে মাসব্যাপী মনসা পূজা বক্তাবলী থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী রাব্বি গ্রেপ্তার পলাতক রাজ্জাকের ষড়যন্ত্রের ‘ফাঁদে’ পুলিশ! ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারণা সিদ্ধিরগঞ্জে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী! ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ

ফতুল্লা প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ওসির মত বিনিময়

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ১৯ জুলাই, ২০২৩

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আযম মিয়া বলেছেন, আইনের শাসন প্রতিষ্ঠা করতে সাংবাদিকদের সহযোগীতা প্রয়োজন। বুধবার সন্ধ্যায় ফতুল্লা প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) নূরে আজম মিয়া বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা করতে সাংবাদিকদের সহযোগী প্রয়োজন। সাংবাদিকরা সমাজের দর্পণ। সমাজ পরিবর্তনে সাংবাদিকদের লিখুনী অগ্রণী ভূমিকা পালন করে। পুলিশ ও সাংবাদিক একসাথে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাসসহ সকল অপরাধ কমে যাবে। এখানে কিশোর গ্যাংয়ের প্রভাব বেশী। আমি কিশোর গ্যাং এবং মাদক নিমূর্লে কাজ করছি। এ ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগীতা প্রয়োজন।

মতবিনিময় আলোচনা সভায় বক্তব্য রাখেন ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম ও ফতুল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সৈয়দ ওবায়েদ উল্লাহ।

ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আবদুর রহিম বলেন, ফতুল্লা থেকে কিশোর অপরাধ এবং মাদক দূর করতে পারলে সমাজের অপরাধ কমে আসবে। ফতুল্লার যানজট নিরসন এবং ফুটপাত হকার মুক্ত করতে প্রশাসনের সহযোগিতা প্রয়োজন।

ফতুল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম বলেন, ফতুল্লা শিল্পাঞ্চল অধূষ্যিত এলাকা। এই এলাকায় ভাসমান মানুষের বসবাস অনেক বেশী। ফলে অপরাধের মাত্রাও কয়েকগুণ বেশী। অপরাধী দমনে পুলিশ অগ্রণী ভূমিকা পালন করবে।

এ সময় উপস্থিত ছিলেন ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মহসীন মিয়া, উপ-পরিদর্শক হারেস শিকদার, ফতুল্লা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি সেলিম মুন্সি, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম লিটন, ফতুল্লা প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক আলামীন প্রধান, দপ্তর সম্পাদক বদিউজ্জামন, প্রচার সম্পাদক মাসুদ আলী, কোষাধ্যক্ষ শাকিল আহমেদ ডিয়েল, সদস্য সেলিম হোসেন, সাংবাদিক জসিম, রাকিব চৌধুরী শিশির, সোহেল রানা ও সুমন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..