ফতুল্লা ব্লাড ডোনার্সে’র ৬ষ্ঠ বর্ষপূর্তি পালন
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লা ব্লাড ডোনার্সে’র ৬ষ্ঠ বর্ষপূর্তি পালন
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ কালিহাতীতে মধুসূদন মোদকের বাড়িতে মাসব্যাপী মনসা পূজা বক্তাবলী থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী রাব্বি গ্রেপ্তার পলাতক রাজ্জাকের ষড়যন্ত্রের ‘ফাঁদে’ পুলিশ! ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারণা সিদ্ধিরগঞ্জে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী! ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ

ফতুল্লা ব্লাড ডোনার্সে’র ৬ষ্ঠ বর্ষপূর্তি পালন

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
ফতুল্লা ব্লাড ডোনার্সে’র ৬ষ্ঠ বর্ষপূর্তি পালন

রক্ত যোদ্ধাদের নিয়ে গঠিত মানবিক সংগঠন “ফতুল্লা ব্লাড ডোনার্সে’র” ৬ষ্ঠ বর্ষপূর্তি পালন করছে সংগঠনের নেতৃবৃন্দ। রোববার সন্ধ্যায় ফতুল্লা লালখা এলাকায় ফতুল্লা ব্লাড ডোনার্সের কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় সংগঠনের উপদেষ্টা এবং ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আবদুর রহিম বলেন, সব ঋণ শোধ করা গেলেও রক্তের ঋণ শোধ করা যায় না। ফতুল্লা ব্লাড ডোনার্সের সদস্যরা পাঁচটি বছর ধরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে রক্ত দিয়ে রক্তের বাধঁনে জড়িয়ে আপন হয়ে গেছে। রক্তের বন্ধনে আবদ্ধ হয়ে একে অপরের স্বজনে পরিনত হয়েছে। রক্তের এই বন্ধন ছিন্ন করা যাবে না।

সংগঠনের অপর উপদেষ্টা ফতুল্লা আওয়ামী লীগের কার্যকরী সদস্য আতাউর রহমান নান্নু বলেছেন, ফতুল্লা ব্লাড ডোনার্স মানুষকে রক্ত দিয়ে নজির সৃষ্টি করেছেন। করোনা মহামারির সময়েও এই সংগঠনটির সদস্য ১৪শত মানুষের পাশে দাঁড়িয়েছে।

ফতুল্লা ব্লাড ডোনার্সের সভাপতি আশরাফুল ইসলাম তৌকিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এসমএসম সানির সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা সদস্য, সাংবাদিক মনির হোসন, সাহেদ, মোঃ সেলিম হোসেন, দেলোয়ার, সংগঠনের সদস্য রাসেল মাহমুদ, শাহাদাত হোসেন সাদু, মাছুম, নীরব, মাহাদী,রায়হান, মুন্নি শিকদার, রুমা, নাইম, সোহেল, জুয়েল, ইমরান, শান্ত, রাব্বি, সাকিব, সানি ও সাইফি প্রমুখ।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..