ফতুল্লা রিপোর্টার্স ক্লাব ২৩ বছরে পদার্পণে আনন্দ র‍্যালী
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লা রিপোর্টার্স ক্লাব ২৩ বছরে পদার্পণে আনন্দ র‍্যালী
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ কালিহাতীতে মধুসূদন মোদকের বাড়িতে মাসব্যাপী মনসা পূজা বক্তাবলী থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী রাব্বি গ্রেপ্তার পলাতক রাজ্জাকের ষড়যন্ত্রের ‘ফাঁদে’ পুলিশ! ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারণা সিদ্ধিরগঞ্জে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী! ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ

ফতুল্লা রিপোর্টার্স ক্লাব ২৩ বছরে পদার্পণে আনন্দ র‍্যালী

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
ফতুল্লা রিপোর্টার্স ক্লাব ২৩ বছরে পদার্পণে আনন্দ র‍্যালী

ফতুল্লা রিপোর্টার্স ক্লাব ২২ বছর পেরিয়ে ২৩ বছর পদার্পণ উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র‍্যালীর আয়োজন করেছে। শনিবার (৪ অক্টোবর) সকাল-১১ ঘটিকায় ক্লাব মিলনায়তনের সামনে থেকে র‍্যালী বের হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শরিফুল ইসলাম।

শরিফুল ইসলাম বলেন, বিগত সময়ে ফতুল্লা রিপোর্টার্স ক্লাব সুনামের সাথে কাজ করে ব্যপকভাবে প্রশংসিত হয়েছে। আশা করি ভবিষ্যতেও তারা তাদের সুনামের প্রতি লক্ষ্য রেখে নারায়ণগঞ্জের সাংবাদিকতায় ভুমিকা রাখবে।

তিনি আরও বলেন, ফতুল্লা রিপোর্টার্স ক্লাব অত্র অঞ্চলে সাংবাদিকদের একটি শক্তিশালী অবস্থান গড়ে তুলবে, যার উপর ভিত্তি করে সকল অন্যায়, অবিচার, মাদক ও কিশোর গ্যাং মুক্ত এলাকা প্রতিষ্ঠিত করা সম্ভব হবে।

র‍্যালিতে আরো উপস্থিত ছিলেন, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল ইসলাম নূরু, ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম লিটন, সাংবাদিক কামাল হোসেন, জাহাঙ্গির হোসেন, তালুকদার রিংকু ও পঙ্কজ দাস সহ সমাজের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি মোঃ মনির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন, সিনিয়র সহ-সভাপতি ফজলুল হক পলাশ, সহ-সভাপতি মো. আশরাফুল হক আশু, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন সজীব, অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবু সাঈদ, সমাজকল্যাণ সম্পাদক মনিরুল ইসলাম সরকার, দপ্তর ও প্রচার সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন মৃধা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ জুয়েল চৌধুরী, কার্যনির্বাহী সদস্য রণজিৎ মোদক, সদস্য আজমীর ইসলাম, আমির হোসেন মোল্লা, সেলিম হোসেন।

প্রসঙ্গত, ২০০৩ সালের ৩১ অক্টোবর ১৩ সদস্য বিশিষ্ট কমিটি নিয়ে ফতুল্লা থানাধীন ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..