বন্দরে ফেনসিডিলসহ কাভার্ড ভ্যান জব্দ, গ্রেফতার ২
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
বন্দরে ফেনসিডিলসহ কাভার্ড ভ্যান জব্দ, গ্রেফতার ২
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ কালিহাতীতে মধুসূদন মোদকের বাড়িতে মাসব্যাপী মনসা পূজা বক্তাবলী থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী রাব্বি গ্রেপ্তার পলাতক রাজ্জাকের ষড়যন্ত্রের ‘ফাঁদে’ পুলিশ! ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারণা সিদ্ধিরগঞ্জে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী! ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ

বন্দরে ফেনসিডিলসহ কাভার্ড ভ্যান জব্দ, গ্রেফতার ২

নারায়ণগঞ্জের কাগজ
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২০
বন্দরে ফেনসিডিলসহ কাভার্ড ভ্যান জব্দ, গ্রেফতার ২

নারায়ণগঞ্জের মদনপুরে কাভার্ড ভ্যান ও ১৪৩ বোতল ফেনসিডিল পাচারকালে ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। মঙ্গলবার (৩ মার্চ) ভোরে বন্দরের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলো- মো. ইকবাল হোসেন (২৬) ও মো. মোবারক আলী রকি (২৫)।

র‌্যাব-১১ জানায়, গ্রেফতারকৃত আসামীরা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ, নরসিংদী, ঢাকা ও এর আশপাশের এলাকায় অভিনব পন্থায় নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিল ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। জিজ্ঞাসাবাদে তারা আরও স্বীকার করে যে, দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে সীমান্ত এলাকা দিয়ে অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিল বাংলাদেশে প্রবেশ করায় এবং কাভার্ড ভ্যানে বিভিন্ন পণ্য পরিবহনের আড়ালে বিশেষ কৌশলে নিয়ে এসে ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..