বন্দরে ১০ ঘন্টার ব্যবধানে নারী-পুরুষের মরদেহ উদ্ধার
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
বন্দরে ১০ ঘন্টার ব্যবধানে নারী-পুরুষের মরদেহ উদ্ধার
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ কালিহাতীতে মধুসূদন মোদকের বাড়িতে মাসব্যাপী মনসা পূজা বক্তাবলী থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী রাব্বি গ্রেপ্তার পলাতক রাজ্জাকের ষড়যন্ত্রের ‘ফাঁদে’ পুলিশ! ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারণা সিদ্ধিরগঞ্জে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী! ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ

বন্দরে ১০ ঘন্টার ব্যবধানে নারী-পুরুষের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
বন্দরে ১০ ঘন্টার ব্যবধানে নারী-পুরুষের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের বন্দরে ১০ ঘন্টার ব্যবধানে পৃথক দু’টি স্থান থেকে নারী-পুরুষের দু’টি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ অক্টোবর) রাত সোয়া ১২টায় বন্দর উপজেলার মুসাপুর ইউনিয়নের বারপাড়া থেকে শরীফ হোসেন (৪৫) ও রোববার (৬ অক্টোবর) দুপুরে বন্দর ইউনিয়নের কুশিয়ারাস্থ তিনগাঁও এলাকা হতে সেলিনা বেগম (৫০) এর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে শরীফ হোসেন বারপাড়া গ্রামের মৃত বজলুর রশীদের ছেলে এবং সেলিনা বেগম তিনগাঁও এলাকার রবিউল হোসেনের স্ত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভিকটিম শরীফ পেশায় একজন ফ্লেক্সিলোড ব্যবসায়ী। দীর্ঘ দিন ধরে সে বিভিন্ন সমিতি থেকে ঋন নিয়ে ঋনগৃস্থ হয়ে মানসিক চাপে ভুগছিলেন। উপায়ন্তর না পেয়ে গত শনিবার ৫ অক্টোবর দিবাগত রাতে সকলের অজান্তে ঘরের আড়ার সাথে ওড়না প্যাচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

অপরদিকে সেলিনা বেগম গত বৃহস্পতিবার তাদের পুরাতন বাড়ি নবীগঞ্জ রেললাইন সংলগ্ন কাজী বাড়ি থেকে কুশিয়ারা তিনগাঁওয়ের নতুন বাড়িতে যাওয়ার পর হতে তার স্বামী ও পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন থাকে। ২দিন পর তার পুত্রবধূ ফাতেমা বেগম নতুন বাড়িতে গেলে গেটের তালা ভেঙ্গে ভেতরে ঢুকে সেলিনা বেগমের অর্ধগলিত লাশ দেখতে পায়। খবর পেয়ে বন্দর থানা পুলিশ নিহত দু’নারী-পুরুষের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

বন্দর থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম দু’টি ঘটনাস্থলই পরিদর্শণ করেছেন। তিনি জানিয়েছেন বারপাড়ার ঘটনটি প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে তবে তিনগাঁওয়ের ঘটনাটি পরিকল্পিত হত্যাকান্ড। ময়না তদন্ত রিপোর্ট এবং তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..