বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে স্মাইলের ক্রীড়া প্রতিযোগিতা ও পিঠা উৎসব
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে স্মাইলের ক্রীড়া প্রতিযোগিতা ও পিঠা উৎসব
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ কালিহাতীতে মধুসূদন মোদকের বাড়িতে মাসব্যাপী মনসা পূজা বক্তাবলী থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী রাব্বি গ্রেপ্তার পলাতক রাজ্জাকের ষড়যন্ত্রের ‘ফাঁদে’ পুলিশ! ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারণা সিদ্ধিরগঞ্জে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী! ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে স্মাইলের ক্রীড়া প্রতিযোগিতা ও পিঠা উৎসব

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে স্মাইলের ক্রীড়া প্রতিযোগিতা ও পিঠা উৎসব

সুইড বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের বিশেষ চাহিদা সম্পন্ন (অটিজম) শিশুদের সাথে ক্রীড়া প্রতিযোগিতা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) শায়েস্তা খান রোড এলাকার সুইড বুদ্ধি প্রতিবন্ধী স্কুলে স্মাইল-ফতুল্লা থানা শাখার আয়োজনে এ ক্রীড়া প্রতিযোগিতা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।

স্মাইল-ফতুল্লা থানা শাখার সভাপতি ফাহিম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্মাইল-ফতুল্লা থানা শাখার অভিভাবক শওকত আরা খন্দকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্মাইল-ফতুল্লা থানা শাখার অভিভাবক রাহাদ চৌধুরী, সুইড বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক মোঃ ফজলুল আমিন, সুইড বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের ট্রেজারার কমর উদ্দিন আহমেদ ও স্মাইল-ফতুল্লা থানা শাখার চিফ কন্ট্রোলার রোকন চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে স্মাইল-ফতুল্লা থানা শাখার অভিভাবক শওকত আরা খন্দকার বলেন, ‘বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের কাছ থেকে না দেখলে আসলে কল্পনাই করা যায় না যে ওরা কতটা প্রতিভাবান। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা সমাজের বোঝা বা কোনো অভিশাপ নয়। আমাদের এ ধরণের কুসংস্কার থেকে বের হয়ে আসতে হবে।’

তিনি আরো বলেন, ‘সকলের একটু সুদৃষ্টিই পারে ওদেরকে সমাজের মূল স্রোতধারায় নিয়ে আসতে। সবার সহোযোগিতা পেলে ওরাও অন্য সুস্থ বাচ্চাদের মতো সমাজ এবং দেশের সম্পদে পরিণত হবে।’

এসময় আরও উপস্থিত ছিলেন, স্মাইল-ফতুল্লা থানা শাখার সহ-সভাপতি সাকিব চৌধুরী, সহ-সাংগঠনিক সিনথিয়া, নারী ও শিশু বিষয়ক সম্পাদিকা মৌহুয়া, তথ্য বিষয়ক সম্পাদক কায়েস, সহ-কোষাধ্যক্ষ রাব্বী, সদস্য মিম, রূপা, মাশফি, জুনায়েদ ও ফাহাদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..