মাদক থেকে বেঁচে থাকতে হবে : ভিপি বাদল
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
মাদক থেকে বেঁচে থাকতে হবে : ভিপি বাদল
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ কালিহাতীতে মধুসূদন মোদকের বাড়িতে মাসব্যাপী মনসা পূজা বক্তাবলী থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী রাব্বি গ্রেপ্তার পলাতক রাজ্জাকের ষড়যন্ত্রের ‘ফাঁদে’ পুলিশ! ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারণা সিদ্ধিরগঞ্জে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী! ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ

মাদক থেকে বেঁচে থাকতে হবে : ভিপি বাদল

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ৩ মার্চ, ২০২৪
মাদক থেকে বেঁচে থাকতে হবে : ভিপি বাদল

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসনাত মো. শহীদ বাদল বলেছেন, ছেলে মেয়েদের ভালো পথে নেওয়ার জন্য মায়েদের অনেক ভূমিকা থাকে। মাদকের ছোঁয়া থেকে আমাদের বেঁচে থাকতে হবে। মা-বা যদি ঠিকমতো সন্তানদের খোঁজ খবর নেন যে কার সাথে মিশে কার সাথে চলে তাহলে সন্তানরা কিন্তু খারাপ কাজে জড়িত হতে পারে না। সময় সকাল অনলাইনের পক্ষ থেকে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এ ধরনের আয়োজন অবিস্মরনীয়। আমি এ ধরনের আয়োজনে তাদের সম্মান জানাই। কোনো রাজনীতি বিষয়ক না, নিজেদের উদ্যোগে এ ধরনের আয়োজন করেছে। এ ধরনের অনুষ্ঠান বার্ষিক অনুষ্ঠান ছাড়া হয় না। এখন বাহির থেকে কোন সংগঠন যদি এ ধরনের আয়োজন করে আমি মনে করি বাবা-মায়েদের জন্য একটা বিশাল উপহার।

শনিবার (২ মার্চ) বিকেলে সময় সকাল ডটকম অনলাইন নিউজ পোর্টালের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কুতুবপুর ইউনিয়ন দেলপাড়া উচ্চ বিদ্যালয়ে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কেক কাটা, পুরষ্কার বিতরণী এবং আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন,

এসময় সময় সকাল ডটকম অনলাইন নিউজ পোর্টাল এর ভারপ্রাপ্ত সভাপতি এড. রাশেদ ভূইয়া’র সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সাম্পাদক মো. শাহ্ নিজাম, নারায়ণগঞ্জ জেলা কৃষকলীগের আহ্বায়ক এড. মো. ওয়াজেদ আলী খোকন। ফতুল্লা থানা আওয়মী লীগের সহ-সভাপতি মো. মঞ্জুরুল ইসলাম মঞ্জু, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগ ৪,৫, ও ৬ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, দেলপাড়া লিটল জিনিয়াস স্কুল এন্ড কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা মো. মোজাম্মেল হোসেন, দেলপাড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মো. নাছির প্রধান, ব্যবসায়ী ও সমাজ সেবক ডি.এম আহসান হাবিব, ব্যবসায়ী ও সমাজ সেবক মো. আবু সাঈদ মাদবর, সময় সকার ডটকম অনলাইন নিউজ পোর্টালের উপদেষ্টা মো. কাজী মামুন, ব্যবসায়ী ও সমাজ সেবক মোস্তাফিজুর রহমান সোহেলসহ গণমাধ্যমকর্মী, শিক্ষার্থী ও অভিবাবকগণ।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..