যুবসমাজকে রক্ষা করতে পারে একমাত্র ক্রীড়াজগত : লিটন
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
যুবসমাজকে রক্ষা করতে পারে একমাত্র ক্রীড়াজগত : লিটন
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ কালিহাতীতে মধুসূদন মোদকের বাড়িতে মাসব্যাপী মনসা পূজা বক্তাবলী থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী রাব্বি গ্রেপ্তার পলাতক রাজ্জাকের ষড়যন্ত্রের ‘ফাঁদে’ পুলিশ! ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারণা সিদ্ধিরগঞ্জে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী! ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ

যুবসমাজকে রক্ষা করতে পারে একমাত্র ক্রীড়াজগত : লিটন

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০
যুবসমাজকে রক্ষা করতে পারে একমাত্র ক্রীড়াজগত : লিটন

মহান বিজয় দিবস উপলক্ষে মরহুম রাশেদ আলী স্মৃতি নাইট ডিগবল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার ১৬ ডিসেম্বর রাত ৮টায় ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য আলহাজ্ব ফরিদ আহম্মেদ লিটন। ফতুল্লা ১, ২ ও ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল-আমিন হোসেনর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, দাপা আদর্শ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সিরাজুল ইসলাম ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা ১, ২ ও ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাবিবুল কবীর হাবিব, ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, ফতুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম শহীদ ও ফতুল্লা ইউপি সদস্য মোঃ হাসমত।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব ফরিদ আহম্মেদ লিটন বলেন, যুব সমাজকে খেলাধূলার প্রতি আগ্রহী করে তাদেরকে রক্ষা করতে হবে। যুবসমাজকে রক্ষা করতে পারে একমাত্র ক্রীড়াজগত। তাই বেশি বেশি করে খেলাধূলার আয়োজন করতে হবে। করোনা মহামারি এ বৈশ্বিক সংকটে তরুণদের বিপদগামী হতে দূরে রাখা, খেলাধুলার মাধ্যমে শারীরিকভাবে সুস্থ জাতি গঠনে আগ্রহী ও সামাজিক মূল্যবোধ তৈরির লক্ষ্যে মরহুম রাশেদ আলী স্মৃতি নাইট ডিগবল ফুটবল টুর্নামেন্টের আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।

এসময় আরো উপস্থিত ছিলেন, প্রচার সম্পাদক মিন্টু পাল, সদস্য সালু চৌধুরী, জাকির হোসেন বাবুল, শাহজাহান, মোঃ বাদশা মিয়া, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আরফান মাহমুদ বাবু, যুগ্ম সম্পাদক রুবেল চৌধুরী, ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আল-আমিন, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বাবু, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন পলাশ, প্রচার সম্পাদক নূর হোসেন, ফরহাদ হোসেন, মিশু, জামিল, প্রিন্স, সাদ্দাম, কিরণ, মাসুদ, মোয়াজ্জেম বাবু ও জয় পারভেজ প্রমূখ।

মরহুম রাশেদ আলী স্মৃতি নাইট ডিগবল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় রাশেদ আলী স্মৃতি সংসদ বনাম বঙ্গবন্ধু সৈনিক টিমের নির্ধারিত সময়ের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শেষে ট্রাইবেকারেও ম্যাচ ড্র হয়। পরবর্তীতে বঙ্গবন্ধু সৈনিক টিম টসে হেরে গেলে বিজয়ী হয় রাশেদ আলী স্মৃতি সংসদ। খেলা শেষে প্রধান অতিথি প্রতিযোগিদের মাঝে পুরস্কার তুলে দেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..