শ্রমিকরা যেন সমিতির মাধ্যমে উপকৃত হয় : পলাশ
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
শ্রমিকরা যেন সমিতির মাধ্যমে উপকৃত হয় : পলাশ
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ কালিহাতীতে মধুসূদন মোদকের বাড়িতে মাসব্যাপী মনসা পূজা বক্তাবলী থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী রাব্বি গ্রেপ্তার পলাতক রাজ্জাকের ষড়যন্ত্রের ‘ফাঁদে’ পুলিশ! ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারণা সিদ্ধিরগঞ্জে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী! ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ

শ্রমিকরা যেন সমিতির মাধ্যমে উপকৃত হয় : পলাশ

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ১৯ অক্টোবর, ২০১৯
শ্রমিকরা যেন সমিতির মাধ্যমে উপকৃত হয় : পলাশ

নারায়ণগঞ্জের কাগজ : শ্রমিক নেতা ও বাংলাদেশ আন্তঃ জিলা ট্রাক চালক ইউনিয়নের পাগলা শাখার সভাপতি আলহাজ্ব কাউসার আহম্মেদ পলাশ বলেছেন, শ্রমিকরা যেন এই সমিতির মাধ্যমে উপকৃত হয় সেই ব্যবস্থা নিতে হবে। নতুন সদস্য নিতে হবে। শ্রমিকদের যেকোন সমস্যায় পাগলা শাখা এগিয়ে আসবে। আমাদের একার পক্ষে সম্ভব নয় বিধায় বিভিন্ন কমিটি দিচ্ছি শ্রমিকদের সুবিধার জন্য। ২ কোটি মানুষ পরিবহন শ্রমিকদের সাথে জড়িত। আমরা শান্তিপূর্ণ উপায়ে দাবী আদায় করে থাকি। পরিবহন শ্রমিকরা কোন দলের নয়। তাদের অধিকার আদায়ে যেকোন দলের বিরুদ্ধে আন্দোলন করতে পারি। শ্রমিকরা ট্র্যাক্স দিয়ে গাড়ি চালায় কিন্তু ফুটপাতের দোকানরা কোন ট্র্যাক্স দেয়না। অথচ দোকানে ট্রাক তুলে দিলে চালকদের মারধর করে ক্ষতিপূরণ আদায় করে থাকে। পুলিশের হয়রানির শিকার হয় পরিবহন শ্রমিকরা। আমি ট্রাক শ্রমিকদের কাছে কৃতজ্ঞ তাদের কারণে আমি আজ বাংলাদেশে পরিচিত। দাপা বালুর ঘাট ট্রাক চালক সমিতির নতুন কমিটির অনুমোদন ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। শনিবার (১৯ অক্টোবর) বিকাল ৫টায় দাপা বালুর ঘাটে দাপা বালুর ঘাট ট্রাক চালক সমিতির নব নির্বাচিত সভাপতি ফরিদ আহম্মেদ লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাগলা শাখার সাধারণ সম্পাদক মোঃ জজ মিয়া, দাপা বালুর ঘাট ট্রাক চালক সমিতির সাধারণ সম্পাদক মোঃ বাবুল, পাগলা শাখার সাবেক সভাপতি মোঃ জাকির হোসেন, সালাউদ্দিন, আব্দুল করিম বাবু, ওবায়দুর রহমান বাবু প্রমুখ।

শ্রমিকরা যেন সমিতির মাধ্যমে উপকৃত হয় : পলাশ

সভাপতির বক্তব্যে নব নির্বাচিত সভাপতি আলহাজ্ব ফরিদ আহম্মেদ লিটন বলেন, পলাশ ভাই যে দায়িত্ব দিয়েছে তা ঠিক ভাবে পালন করতে পারি সেজন্য সবার সহযোগিতা কামনা করছি।

নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দরা হলেন- প্রধান উপদেষ্টা আলহাজ্ব কাউসার আহম্মেদ পলাশ, উপদেষ্টা মোঃ আব্দুল মতিন, মোঃ নেওয়াজ আলী, মোঃ নেয়ামত আলী, মোঃ এন্তাজউদ্দিন, সভাপতি আলহাজ্ব ফরিদ আহম্মেদ লিটন, কার্যকরী সভাপতি নুর উদ্দিন আহম্মেদ রয়েল, সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন, যুগ্ম সম্পাদক মোঃ সোহেল, সহ-সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ আলতাফ হোসেন, অর্থ সম্পাদক মোঃ শাহজাহান, দপ্তর সম্পাদক মোঃ বাবুল, প্রচার সম্পাদক মোহাম্মদ আলী, সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল রাজ্জাক, সদস্য হযরত আলী, করিমুল্লাহ, নুরুল ইসলাম মন্টু, চান মিয়া, জাকির, বাবু প্রমুখ।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..