সততা ও দেশপ্রেম সাথে নিয়ে কাজ করতে চাই : এসপি জায়েদুল
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
সততা ও দেশপ্রেম সাথে নিয়ে কাজ করতে চাই : এসপি জায়েদুল
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ কালিহাতীতে মধুসূদন মোদকের বাড়িতে মাসব্যাপী মনসা পূজা বক্তাবলী থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী রাব্বি গ্রেপ্তার পলাতক রাজ্জাকের ষড়যন্ত্রের ‘ফাঁদে’ পুলিশ! ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারণা সিদ্ধিরগঞ্জে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী! ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ

সততা ও দেশপ্রেম সাথে নিয়ে কাজ করতে চাই : এসপি জায়েদুল

নারায়ণগঞ্জের কাগজ
  • প্রকাশিত সময় : সোমবার, ২ মার্চ, ২০২০
সততা ও দেশপ্রেম সাথে নিয়ে কাজ করতে চাই : এসপি জায়েদুল

পুলিশ সুপার মোঃ জায়েদুল আলম সভায় সভাপতিত্বের বক্তব্যে বলেন, সততা ও দেশপ্রেম সাথে নিয়ে কাজ করতে চাই।আমি এসেছি দুই মাস হবে। কোথাও দেখিনি আমি, এই দুই মাসে আমার পুলিশ সদস্যরা কারো প্রতি অবহেলা করেছে বা জনগনের প্রতি অবিচার করেছে।

রোববার (১ মার্চ) দুপুরে মাসদাইর পুলিশ লাইনসে জেলা পুলিশের আয়োজনে ‘পুলিশ মেমোরিয়াল ডে-২০২০’ এর আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।

পুলিশ সুপার বলেন, আমরা ইতিমধ্যে দেখেছি নারায়ণগঞ্জ জেলা পুলিশের প্রত্যেক সদস্যের আত্নসম্মান বেড়ে গিয়েছে।তারা সবসময় কষ্ট করে। এর আগে আমি পাশ্ববর্তী এলাকায় সাড়ে তিন বছর কর্মরত ছিলাম, আমি দেখিনি নারায়ণগঞ্জ জেলার পুলিশ এত কষ্ট করে থাকে। বাংলাদেশের আর কোথাও করে কিনা তা আমার জানা নেই।

তিনি আরো বলেন, মানুষ প্রায়ই ৯০ লাখ। না’গঞ্জে পুলিশ মাত্র ২১’শ। এই ২১’শ পুলিশ দিয়ে এত লোকের সেবা করা অতি দূর্ভোগ। তাই নারায়ণগঞ্জে আরো পুলিশ বাড়াতে হবে।

সভায় আরও বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন,জেলা পরিষদ চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খালেদ হায়দার খান কাজল, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, আতিরিক্ত পুলিশ সুপার (ক অঞ্চল) মেহেদী ইমরান সিদ্দিকী, জেলা পুলিশ কমিউনিটি পুলিশিং এর সভাপতি ডা. শাহ নেওয়াজ, র‌্যাব-১১ এর সিনিয়র সহকারি পরিচালক মোস্তাফিজুর রহমান, সদর থানা পুলিশের অফিসার-ইন-চার্জ (ওসি) আসাদুজ্জামান, সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অফিসার-ইন-চার্জ (ওসি) কামরুল ফারুক, বন্দর থানা পুলিশের অফিসার-ইন-চার্জ (ওসি) রফিকুল ইসলাম, সোনারগাঁ থানা পুলিশের অফিসার-ইন-চার্জ (ওসি) মনিরুজ্জামান প্রমূখ।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..