সদর থানা আ’লীগের কাউন্সিল : স্বজনপ্রীতির অভিযোগ!
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
সদর থানা আ’লীগের কাউন্সিল : স্বজনপ্রীতির অভিযোগ!
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জনদুর্ভোগের আরেক নাম এনায়েতনগরের মুসলিমনগর-শাসনগাঁও! ফতুল্লা থানা পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি এম এ জলিল কোন্ডা ইউনিয়নে বিএনপির নাগরিক সমাবেশ অনুষ্ঠিত আগামীকাল বন্ধ থাকবে সকল ব্যাংক নারায়ণগঞ্জে পিস্তল ও ম্যাগজিনসহ গ্রেপ্তার ১ আদালত প্রাঙ্গণে হত্যা মামলার আসামীকে গণপিটুনি সোনারগাঁও উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যা পঞ্চবটি-পাগলা সড়ক নারায়ণগঞ্জ সওজের আওতায় আনার নির্দেশ ডিসির কাশিপুরে রাজনৈতিক শেল্টারে প্রকাশ্যে ডাকাত গেসুর পরিবার! ডিবি হেফাজতে নেওয়ার পর এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার ফতুল্লায় আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন গ্রেপ্তার ফতুল্লায় ফের বেপরোয়া ছাত্রলীগ কর্মী শুভ ও শিমুল পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামী মানিক গ্রেপ্তার ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে মাজারুলের অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্যের অভিযোগ

সদর থানা আ’লীগের কাউন্সিল : স্বজনপ্রীতির অভিযোগ!

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ১ ডিসেম্বর, ২০১৯
সদর থানা আ’লীগের কাউন্সিল : স্বজনপ্রীতির অভিযোগ!

নারায়ণগঞ্জের কাগজ : বির্তক চলছে সদর থানা আওয়ামী লীগের কাউন্সিল নিয়ে। ত্যাগী ও প্রকৃত নেতাকর্মীদের বাদ, এক পরিবার হতে একাধিক ব্যক্তিকে কাউন্সিল করার অভিযোগ উঠেছে সদর থানা আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের উপর।

নাম প্রকাশ না করার শর্তে নেতাকর্মীরা জানান, নিজেদের পদ পেতে সহজলভ্য করতে সদর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও এবারের সভাপতি প্রার্থী মজিবর রহমান শিকদার, সভাপতি প্রার্থী ও গোগনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা নাজির উদ্দিন আহমেদ, সভাপতি প্রার্থী ও বর্তমান সদর থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব জসিমউদ্দীন, সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও বর্তমান সাধারণ সম্পাদক আল-মামুন, গোগনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী এবিএম আজহারুল ইসলাম এরা নিজেদের বলয় ঠিক রাখার জন্য নিজেদের পক্ষের লোকজনদের কাউন্সিল বানানো হলেও অপর সভাপতি প্রার্থী ইব্রাহীম মোল্লা, সাধারণ সম্পাদক প্রার্থী ও সদর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ দুলাল হলেও তাদের অনুসারীদের কাউন্সিল করা হচ্ছেনা বলে অভিযোগ পাওয়া গেছে।

সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ প্রার্থী এবিএম আজহারুল ইসলামের পরিবারের ৩ জন সদস্যকে কাউন্সিল করা হয়েছে। অথচ অনেক ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের বাদ দেয়া হয়েছে।

সদর থানা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ দৌলত শিকদার বলেন, আমি ১৯৬৩ সাল থেকে আওয়ামী লীগ করি। বর্তমানে আমি সদর থানা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এর দায়িত্ব পালন করছি।আমাকেই রাখা হয়নি কাউন্সিল করা হয়নি। আজহারুল ইসলামের পরিবারের ৩ সদস্য কাউন্সিল হয়েছে তারা হলেন- আজহারুল, কবিরুল ও সগিরুল ইসলাম।এতে করে নেতাকর্মীরা তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন।

এ ব্যাপারে সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন মুঠোফোনে বলেন,আমি একটি গুরুত্বপূর্ণ মিটিং এ আছি। পরে ফোন দিব বলে লাইন বিচ্ছিন্ন করে দেন।

সদর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মজিবর রহমান শিকদারের ব্যবহৃত মুঠোফোনে ০১৭১১১৫০@@@ নম্বরে একাধিকার ফোন করা হলে তিনি তা রিসিভ করেনি।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..