সাংবাদিকদের হুমকি দেয়ার ফতুল্লা প্রেসক্লাবের বিক্ষোভ ও মানববন্ধন
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
সাংবাদিকদের হুমকি দেয়ার ফতুল্লা প্রেসক্লাবের বিক্ষোভ ও মানববন্ধন
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ কালিহাতীতে মধুসূদন মোদকের বাড়িতে মাসব্যাপী মনসা পূজা বক্তাবলী থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী রাব্বি গ্রেপ্তার পলাতক রাজ্জাকের ষড়যন্ত্রের ‘ফাঁদে’ পুলিশ! ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারণা সিদ্ধিরগঞ্জে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী! ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ

সাংবাদিকদের হুমকি দেয়ার ফতুল্লা প্রেসক্লাবের বিক্ষোভ ও মানববন্ধন

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
সাংবাদিকদের হুমকি দেয়ার ফতুল্লা প্রেসক্লাবের বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক এবং ফতুল্লা প্রেসক্লাবকে হুমকি দেয়ার প্রতিবাদে ফতুল্লা বিক্ষোভ সমাবেশ করেছে ফতুল্লার সাংবাদিক সমাজ। ২৪ ঘন্টার মধ্যে বক্তব্য প্রত্যাহার করা না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেয়ার ঘোষণা দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে ফতুল্লা প্রেসক্লাবের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আবদুর রহিম বলেন, জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন ৫ আগষ্টের পর থেকে সাংবাদিক এবং গণমাধ্যমের কণ্ঠরোধ করার চেষ্টা করছেন। তিনি ধারাবাহিক ভাবে বিভিন্ন সভা-সমাবেশ থেকে সাংবাদিকদের হুমকী দিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় তিনি গত শনিবার ফতুল্লা প্রেসক্লাবের সাংবাদিকদের দেখে নেয়ার হুমকী দিয়েছে। তার বক্তব্যের তীব্র নিন্দ জানাচ্ছি এবং বক্তব্য প্রত্যাহারে ২৪ ঘন্টার আল্টিমেট দিচ্ছি। যদি বক্তব্য প্রত্যাহার না করেন তা হলে আমরা বৃহত্তর আন্দোলনের ডাক দিবো।

ফতুল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ মাসুম বলেন, সাংবাদিকেরা কারো গোলাম না, তিনি চোখ রাঙাবেন আর সাংবাদিকেরা ভয় পেয়ে যাবেন তা কিন্ত নয়। আমরা তার বক্তব্যের তীব্র নিন্দা জানানোর পাশাপাশি বক্তব্য প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

সহ-সভাপতি সেলিম মুন্সী নলেন, ফ্যাসিস্টরা সর্বপ্রথম গণমাধ্যমের কণ্ঠ চেপে ধরে। গিয়াসউদ্দিন যে বক্তব্য দিয়েছে তা ফ্যাসিস্টের অংশ। তার বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়া প্রয়োজন। দৈনিক উজ্জীবিত বাংলাদেশ পত্রিকার সম্পাদক কবিরুল ইসলাম বলেন, সাংবাদিকেরা আপনার চাকরি করে না। আপনি জাতীয় পার্টি করেছেন, আওয়ামীলীগ করেছেন। আপনি স্বৈরাচারের দোসর।

এসময় আরো বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সবুজ, ফতুল্লা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আলামিন প্রধান, দৈনিক খবর পত্রের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মনির হোসেন, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ, মডেল রিপোর্টার্স ক্লাবের সভাপতি রফিকুল্লাহ রিপন, ফতুল্লা রিপোটার্স ক্লাবের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম সুজন, ফতুল্লা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম লিটন, আওয়ার নারায়নগঞ্জ ডটকমের সম্পাদক মামুনুর রশীদ মুন্না।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..