সিদ্ধিরগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের ঘটনায় শিক্ষক গ্রেফতার
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
সিদ্ধিরগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের ঘটনায় শিক্ষক গ্রেফতার
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ কালিহাতীতে মধুসূদন মোদকের বাড়িতে মাসব্যাপী মনসা পূজা বক্তাবলী থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী রাব্বি গ্রেপ্তার পলাতক রাজ্জাকের ষড়যন্ত্রের ‘ফাঁদে’ পুলিশ! ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারণা সিদ্ধিরগঞ্জে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী! ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ

সিদ্ধিরগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের ঘটনায় শিক্ষক গ্রেফতার

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২০
সিদ্ধিরগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের ঘটনায় শিক্ষক গ্রেফতার

নারায়ণগঞ্জের কাগজ : সিদ্ধিরগঞ্জে ১২ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের ঘটনায় তাওহিদুল ইসলাম (২৫) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ১ ফেব্রুয়ারী দুপুরে নির্যাতিত ওই ছাত্রকে ডাক্তারী পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

ধৃত শিক্ষক তাওহিদুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার পূর্ব কুট্টাপাড়া বড় মসজিদ এলাকার মৃত সামছুল হুদার ছেলে এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি জামিয়া মাহমুদিয়া মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষক।

মামলা সূত্রে জানা যায়, নির্যাতিত ছাত্রটি ওই মাদ্রাসার বডিংয়ে থেকে হেফজ বিভাগে পড়াশুনা করতো। গত ২৮ জানুয়ারী সকাল সাড়ে ১১ টায় অভিযুক্ত শিক্ষক তাওহিদুল মাদ্রাসার নিচ তলার বাথরুমে ডেকে নিয়ে যৌন কামনা চরিতার্থ করার জন্য বলাৎকার করে। এছাড়াও ইতিপূর্বে তাকে বিভিন্ন সময় আদর করার ছলে বলাৎকার করার চেষ্টা করে। এ বিষয়টি যাতে কাউকে না জানায় সেজন্য তাকে মারধর করে হুমকি-ধমকিও প্রদান করে।

পরে গত ৩০ জানুয়ারী সন্ধ্যা সাড়ে ৫টায় ওই ছাত্র বাসায় গিয়ে কান্নাকাটি করে সেখানে আর পড়বে না বলে তার মাকে জানায়। তখন তার মা জানতে চাইলে সে সব ঘটনা খুলে বলে। পরে তার মার অভিযোগের প্রেক্ষিতে ওই দিন সন্ধ্যায়ই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। সেদিন রাতেই নির্যাতিত ছাত্রের মা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করে।

এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুল ফারুক জানায়, শনিবার দুপুরে নির্যাতিত ছাত্রকে ডাক্তারী পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ওই ছাত্রের মা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। সেই মামলায় অভিযুক্তকে শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..