হত্যা মামলায় সাংবাদিকদের জড়ানোয় ফতুল্লা প্রেসক্লাবের নিন্দা
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
হত্যা মামলায় সাংবাদিকদের জড়ানোয় ফতুল্লা প্রেসক্লাবের নিন্দা
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ কালিহাতীতে মধুসূদন মোদকের বাড়িতে মাসব্যাপী মনসা পূজা বক্তাবলী থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী রাব্বি গ্রেপ্তার পলাতক রাজ্জাকের ষড়যন্ত্রের ‘ফাঁদে’ পুলিশ! ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারণা সিদ্ধিরগঞ্জে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী! ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ

হত্যা মামলায় সাংবাদিকদের জড়ানোয় ফতুল্লা প্রেসক্লাবের নিন্দা

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
হত্যা মামলায় সাংবাদিকদের জড়ানোয় ফতুল্লা প্রেসক্লাবের নিন্দা

হত্যা মামলায় সাংবাদিকদের জড়ানোর প্রতিবাদ জানিয়েছে ফতুল্লা প্রেসক্লাব নেতৃবৃন্দ। বিবৃতিতে ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আবদুর রহিম এবং সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ মাসুম বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সিদ্ধিরগঞ্জে মিলন নামে এক মাছ ব্যবসায়ী নিহত হওয়ার ঘটনায় গত ১৮ আগস্ট রোববার রাতে সিদ্ধিরগঞ্জ থানায় ৬২ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় উদ্দেশ্যমূলকভাবে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন ও সিদ্ধিরগঞ্জ থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনের নাম জড়ানো হয়েছে। মামলায় সাংবাদিকদের নাম জড়ানোর ঘটনায় ফতুল্লা প্রেসক্লাব নেতৃবৃন্দ চরম ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছে।

সাংবাদিক বিল্লাল হোসেন রবিন একজন স্বনামধন্য পেশাদার সাংবাদিক। তিনি দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার, এনটিভির জেলা প্রতিনিধি এবং মানবাধিকার সংগঠন ‘অধিকার’ এর নারায়ণগঞ্জ সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। ফরহাদ হোসেন সিদ্ধিরগঞ্জ থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

আমরা মনে করি, রাজনৈতিক স্বার্থ হাসিল, নিজেদের জবরদখল, সন্ত্রাসী কর্মকান্ডসহ নানা অপকর্ম প্রকাশ করা থেকে সাংবাদিকদের বিরত রাখতে হুমকি স্বরূপ কতিপয় প্রভাবশালী রাজনৈতিক নেতার নির্দেশে সাংবাদিকদের ওই মামলায় জড়ানো হয়েছে। আমরা অবিলম্বে ওই মামলা থেকে নিজ দায়িত্বে দুই সাংবাদিকদের নাম প্রত্যাহার করাবেন। অন্যথায় ভবিষ্যতে ওই রাজনৈতিক নেতার বিরুদ্ধে ফতুল্লা প্রেসক্লাব কঠোর পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হবে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..