আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলররা লাপাত্তা
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলররা লাপাত্তা
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ কালিহাতীতে মধুসূদন মোদকের বাড়িতে মাসব্যাপী মনসা পূজা বক্তাবলী থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী রাব্বি গ্রেপ্তার পলাতক রাজ্জাকের ষড়যন্ত্রের ‘ফাঁদে’ পুলিশ! ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারণা সিদ্ধিরগঞ্জে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী! ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ

আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলররা লাপাত্তা

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলররা লাপাত্তা

গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে আছেন আওয়ামী লীগ সমর্থিত জনপ্রতিনিধিরা। অনেকে পালিয়েছেন। আবার কিছু কিছু জনপ্রতিনিধি আড়ালে থেকেই চালিয়ে যাচ্ছেন তাদের কাজ। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনেও দেখা দিয়েছে এমনটা। সরকার পতনের পর প্রকাশ্যে আসছেন না ওইসব কাউন্সিলর। করপোরেশনের ২৭টি ওয়ার্ডের বেশ কয়েকজন কাউন্সিলর কার্যালয়ে আসছেন না।

তবে ওয়ার্ড সচিবরা জানিয়েছেন, মেয়র ও কাউন্সিলরেরা অনুপস্থিত থাকলেও সেবা কার্যক্রম স্বাভাবিক রয়েছে। কাউন্সিলরের পরিবর্তে তারাই সব কাজ চালিয়ে যাচ্ছেন।

জানা গেছে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মোট ২৭টি ওয়ার্ড। আর এই ২৭টি সাধারণ ওয়ার্ডে রয়েছেন ৯জন নারী কাউন্সিলর। বর্তমানে সংরক্ষিত নারী ওয়ার্ড কাউন্সিলররা এলাকায় থাকলেও সাধারণ ওয়ার্ডের ৬-৭জন কাউন্সিলর আত্মগোপনে রয়েছেন।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের যেসব কাউন্সিলর আত্মগোপনে রয়েছেন, তারা হলেন- শাহজালাল বাদল (৩নং ওয়ার্ড), মতিউর রহমান মতি (৬নং ওয়ার্ড), রুহুল আমিন (৮নং ওয়ার্ড), ইফতেখার আলম খোকন (১০নং ওয়ার্ড), আব্দুল করিম বাবু (১৭নং ওয়ার্ড), কামরুল হাসান মুন্না (১৮নং ওয়ার্ড)।

এদিকে, অনেকে আবার আড়ালে চলাচল করলেও গণমাধ্যমের কাছে তা স্বীকার করতে অনিচ্ছুক।

এদিকে, এইসব ওয়ার্ড কাউন্সিলরের কাজ করছেন তাদের ওয়ার্ড সচিবরা।

৮নং ওয়ার্ড সচিব মোঃ সাইফুল ইসলাম বলেন, কাউন্সিলর সাহেব প্রতিদিন কার্যালয়ে আসেন না। তবে, ওয়ার্ড বাসিন্দারা তাদের নাগরিক সেবা পাচ্ছে।

১০নং ওয়ার্ড সচিব মোঃ আমির হোসেন বলেন, কাউন্সিলর সাহেব মাঝে মাঝে আসেন। এছাড়া ওয়ার্ডবাসীর যাবতীয় সেবা তার অনুপস্থিতিতে আমিই দিচ্ছি। সেবা প্রদানে আমাদের কার্যালয় সব সময় খোলা।

১৭নং ওয়ার্ড সচিব মোঃ রিয়াদ হোসেন বলেন, কাউন্সিলর সাহেব নিয়মিত কার্যালয়ে না আসলেও প্রয়োজিনিয় কাগজপত্র তিনি সই করে দেন। আগের তুলনায় এখন মানুষ কম আসছে। তবে, আমাদের সেবা প্রদানে কোন ঘাটতি নেই। তবে এই বিষয়ে কাউন্সিলর আব্দুল করিম বাবুর সাথে যোগাযোগ সম্ভব হয়নি।

১৮নং ওয়ার্ড সচিব রিমা আক্তার বলেন, কাউন্সিলর সাহেব মাঝে মাঝে আসেন, গুরুত্বপূর্ণ যে সব স্বাক্ষরের প্রয়োজন হয়, সেগুলো করে যান। এছাড়া নাগরিক সেবা প্রদানে কোন রকমের সমস্যা হচ্ছে না। তবে এই বিষয়ে কাউন্সিলর কামরুল হাসান মুন্নার সাথে যোগাযোগ সম্ভব হয়নি।

এদিকে, কাউন্সিলরদের কাছে না পেয়ে অনেক ওয়ার্ডবাসীন্দা যাচ্ছেন সংরক্ষিত নারী কাউন্সিলরদের কাছে। এতে, করে তাদের উপর চাপ আগে থেকে বেড়েছে বলে জানায় একাধীক সংরক্ষিত নারী কাউন্সিলর।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..