ক্ষমতার পালাবদল হয়েছে নীতির পরিবর্তন হয়নি
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ক্ষমতার পালাবদল হয়েছে নীতির পরিবর্তন হয়নি
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ কালিহাতীতে মধুসূদন মোদকের বাড়িতে মাসব্যাপী মনসা পূজা বক্তাবলী থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী রাব্বি গ্রেপ্তার পলাতক রাজ্জাকের ষড়যন্ত্রের ‘ফাঁদে’ পুলিশ! ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারণা সিদ্ধিরগঞ্জে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী! ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ

ক্ষমতার পালাবদল হয়েছে নীতির পরিবর্তন হয়নি

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
ক্ষমতার পালাবদল হয়েছে নীতির পরিবর্তন হয়নি

নগরীতে গণসমাবেশ ২৪ এর আয়োজন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৩টায় শহরের চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের-এর যুগ্ম মহাসচিব আমিনুল ইসলাম।

প্রধান অতিথি বলেন, স্বাধীনতার ৫৩ বছরে এদেশে বারবার শুধু ক্ষমতার পালাবদল হয়েছে। কিন্তু নীতির পরিবর্তন হয় নাই। আর তাহলো মানব রচিত আইন ও শাসন ব্যবস্থা। আদর্শিক নীতি ও আদর্শ না থাকার ফলে শাসক গোষ্ঠী হয়েছে স্বৈরাচার ও দুর্নীতিবাজ। স্বাধীনতার স্বাদ থেকে জনগণ হয়েছে বঞ্চিত। আর জনগণকে স্বৈরাচার বিরোধী আন্দোলন করতে হয়েছে বারবার। সম্প্রতি জুলাই বিপ্লবও হয়েছে শতাব্দীর শ্রেষ্ঠ স্বৈরচারের বিরুদ্ধে। শত শত ছাত্র-জনতার জীবন উৎসর্গ এবং পঙ্গুত্ব বরণ করার মাধ্যমে সফল হয়েছে এ আন্দোলন। বিদায় হয়েছে রক্তচোষা মানবতা বিরোধী ফ্যাসিষ্ট আওয়ামী সরকার।

তিনি আরও বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তায়ালা আমাদেরকে জুলাই বিপ্লবের মাধ্যমে স্বাধীনতার স্বাদ নেওয়ার পথকে সুগম করেছেন। এই সুযোগকে কাজে লাগাতে না পারলে জাতি হিসেবে আমাদেরকে চরম খেসারত দিতে হবে। ভবিষ্যতেও স্বৈরাচারী শাসকের আগমন হবে। দুর্নীতি-দুঃশাসন শুরু হবে। দেশ অকার্যকর হবে। জনগণের জানমালের নিরাপত্তায় বিঘœতা সৃষ্টি হবে। আমরা এমনটি হতে দিতে পারি না। এই বিপ্লবকে অবশ্যই কাজে লাগাতে হবে ইসলামী সমাজভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এটাই চায়।

প্রধান বক্তা হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার সংগ্রামী সভাপতি জননেতা মুফতি মাসুম বিল্লাহ বলেন, গত জুলাই থেকে শুরু করে আগষ্টের ৫ তারিখ পর্যন্ত আওয়ামী ফ্যাসিষ্ট ও আওয়ামী পুলিশলীগ যে হত্যা যোগ্য চালিয়েছে তা স্বাধীনতা যুদ্ধে পাক হানাদারকেও হার মানিয়েছে। যারা এই হত্যা যোগ্য চালিয়েছে বা যারা পিছন থেকে ইন্দন দিয়েছে প্রতেকের বিচার বাংলার মাটিতে হবে। তিনি তত্বাবধায়ক সরকারের পররাষ্ট্র উপদেষ্টাকে উদ্যেশ্য করে বলেন যারা দেশছেড়ে পালিয়েছে তাদের দেশে আনার উদ্যোগ গ্রহন করুন।এবং যারা শহীদ হয়েছে তাদেরকে বীর শহীদ উপাধি দিন এবং যারা হাসপাতালে পঙ্গুত্ব জীবন জাপন করতাছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা গ্রহন করুন।

সভাপতি তার বক্তব্যে বলেন, আমরা আর কোন সৈরাচারী শাসকদের ক্ষমতায় দেখতে চাইনা যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ গড়ে তুলতে হবে কারো রক্ত চক্ষুকে আমরা ভয় পাইনা আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এই দেশ আমাদের এদেশ রক্ষা করার দায়িত্ব আমাদের।

গন সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার সংগ্রামী সেক্রেটারি মুহাম্মাদ সুলতান মাহমুদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুল আলম, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার সংগ্রামী সভাপতি মুফতি হাবিবুল্লাহ হাবিব, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি মুহাম্মাদ ওমর ফারুক, দ্বীনি সংগঠন নারায়ণগঞ্জ সদর থানা ছদর আলহাজ্ব শেখ মুহাম্মাদ হাবিবুল্লাহ হাবিব প্রমুখ।

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ শহর শাখার সভাপতি আব্দুস সোবহান তালুকদার এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সেক্রেটারি হাফেজ মুহাম্মাদ রবিউল ইসলাম এর সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ শহর শাখার সহ-সভাপতি মুহাম্মাদ আবু হানিফ, সহ-সভাপতি মুফতি মুহাম্মাদ সাইফুল ইসলাম, সহ-সভাপতি মুহাম্মাদ মজিবুর রহমান, এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মাদ সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ আমির হুসাইন, প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক এইচ.এম.মিরাজুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আহমাদ কবির, দফতর সম্পাদক মুহাম্মাদ জাহাঙ্গীর ফিরোজ, অর্থ কল্যাণ ও প্রকাশনা সম্পাদক মুহাম্মাদ আল মামুন, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুহাম্মাদ মোস্তফা সরকার, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক আ. মতিন হাবিবি, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক মুহাম্মাদ জসিম উদ্দিন, মুহাম্মাদ মোস্তফা তালুকদার সভাপতি ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ শহর শাখা, মুহাম্মাদ তারেক আহম্মেদ বাবলু সভাপতি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ শহর শাখা, মুহাম্মাদ তারেক হাসান সভাপতি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ শহর শাখা।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..