আইয়ূব মেম্বাররা এখনও প্রকাশ্যে
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
আইয়ূব মেম্বাররা এখনও প্রকাশ্যে
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ কালিহাতীতে মধুসূদন মোদকের বাড়িতে মাসব্যাপী মনসা পূজা বক্তাবলী থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী রাব্বি গ্রেপ্তার পলাতক রাজ্জাকের ষড়যন্ত্রের ‘ফাঁদে’ পুলিশ! ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারণা সিদ্ধিরগঞ্জে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী! ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ

আইয়ূব মেম্বাররা এখনও প্রকাশ্যে

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
আইয়ূব মেম্বাররা এখনও প্রকাশ্যে

বন্দর উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও ধামগড় ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আইয়ুব মেম্বার উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম রশিদের ভাই পরিচয়ে অবৈধ গ্যাস সংযোগ, ড্রেজার প্রকল্প, রাতের আধারে ফসলি জমি কেটে বিক্রি, ইট বালুর ব্যাপক চাঁদাবাজিতে সক্রিয় প্রকাশ্যেই দাপিয়ে বেড়াচ্ছে এলাকায়।

এলাকাবাসীর অভিযোগে জানা যায় ইস্পাহানী, মালামত, চৌরাবাড়ী, ভাংতি বটতালা, গোকুলদাসেরবাগ, মদনপুরসহ অত্র এলাকায় বন্দর উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আইয়ুব মেম্বারের চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে পরেছে। আরো জানা যায় ইতিমধ্যে ভিডিও প্রকাশ হয়েছে যে গত ১৯ জুলাই ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে দেশীয় অস্ত্র নিয়ে আইয়ুব মেম্বার সক্রিয় মহড়া দেন ঢাকা চট্রগ্রাম মহাসড়কে।

নাম বলতে অনিচ্ছুক এক ব্যবসায়ী জানান আমি ইস্পাহানী দীর্ঘদিন যাবত ব্যবসা করি তবে তাকে প্রতি মাসেই দিতে হয় মাসোয়ার। না দিলে মিথ্যা মামলা হামলা দিয়ে হেনস্তের হুমকি প্রদান করতেন। এই অত্যাচারীদের হাত থেকে আমাদের রুখবে কে?

এবিষয়ে জানতে চাইলে মদনপুরের ব্যবসায়ী মহিউদ্দিন মাতাব্বর বলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম রশিদের ভাই পরিচয় দিয়ে সাধারণ মানুষদের জিম্মি করে রাতের আধারে ফসলি জমির মাটি বিক্রি ও অবৈধ গ্যাসের বাণিজ্য ছিল তার রমরমা। বর্তমানে দেশের আইনশৃঙ্খলা বাহিনীর দূর্বলতার সুযোগ নিয়ে বেপরোয়া হয়ে পড়েছে এখন। তাই বাংলাদেশ সেনাবাহিনী ও স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ এই চাঁদাবাজকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তি প্রদান করুন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..