শীতের তীব্রতায় গরীবের নিউ মার্কেটে উপচে পড়া ভীড়!
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
শীতের তীব্রতায় গরীবের নিউ মার্কেটে উপচে পড়া ভীড়!
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ কালিহাতীতে মধুসূদন মোদকের বাড়িতে মাসব্যাপী মনসা পূজা বক্তাবলী থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী রাব্বি গ্রেপ্তার পলাতক রাজ্জাকের ষড়যন্ত্রের ‘ফাঁদে’ পুলিশ! ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারণা সিদ্ধিরগঞ্জে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী! ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ

শীতের তীব্রতায় গরীবের নিউ মার্কেটে উপচে পড়া ভীড়!

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ২২ ডিসেম্বর, ২০১৯
শীতের তীব্রতায় গরীবের নিউ মার্কেটে উপচে পড়া ভীড়!

নারায়ণগঞ্জের কাগজ : শীতের তীব্রতা বৃদ্ধির সাথে সাথে গরম কাপড় কেনার হিড়িক পড়েছে মার্কেট সহ ফুটপাত গুলোতে। কয়েকদিনের তীব্র শীতে শিশু, কিশোর, যুবক সহ সকল বয়সের নারী-পুরুষ কাবু হয়ে পড়ে। প্রয়োজন হয়ে পড়ে গরম কাপড়ের।

উচ্চবিত্তরা মার্কেটগুলোতে ভীড় জমালেও মধ্য ও নিম্নবিত্তের মানুষ ফুটপাতে নির্ভরশীল হয়ে পড়ে। সামর্থ্য অনুযায়ী কেনাকাটা করছে পরিবারের সদস্যদের জন্য।

সরেজমিনে ফুটপাত ও মার্কেট গুলো ঘুরে দেখা যায়, ১শ’ টাকা হতে শুরু করে ১২শ’ টাকা দামের বিভিন্ন প্রকার গরম কাপড় পাওয়া যাচ্ছে। মাসদাইর থেকে এসেছেন আরাফাত। ৮শ’ টাকা দিয়ে জ্যাকেট কিনেছেন। মার্কেটে এটার দাম ১২০০ হতে ১৫০০ টাকা। এই দামে কিনতে পেরে খুশি। বন্দরের সাবদী হতে এসেছেন রহিমা বেগম। পরিবারের ৫ সদস্যের জন্য ফুটপাত হতে গরম কাপড় কিনেছেন সাধ্যের মধ্যে।

মার্কেটগুলোতে ফুটপাতের তুলনায় দাম বেশী।অনেকে মার্কেট গুলো ঘুরে ফুটপাত হতে কিনে নিচ্ছেন একটু দাম কম হওয়ায়। তারপর ও নামীদামী মার্কেট গুলোতেও বিক্রি ভাল হওয়ায় ব্যবসায়ীরা খুশি।

ফুটপাতে পুলিশের আতংকে থাকতে হচ্ছে হকারদের। পুলিশ আসার সংবাদে সবগুটিয়ে পালিয়ে যেতে হয়। ক্রেতারা দাঁড়িয়ে দৃশ্য অবলোকন করেন।এ সময় বিক্রি বন্ধ রাখায় ক্রেতাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়।

এবারের শীতে ব্যপক বিক্রিতে খুশি হকাররা। তবে পুলিশের দৌড়ানি না হলে বিক্রি আরো বেশী হতো বলে জানান হকাররা।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..