আজ তাজুলের মত বলিষ্ঠ নেতৃত্ব শ্রমিক আন্দোলনে অত্যন্ত প্রয়োজন
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
আজ তাজুলের মত বলিষ্ঠ নেতৃত্ব শ্রমিক আন্দোলনে অত্যন্ত প্রয়োজন
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ কালিহাতীতে মধুসূদন মোদকের বাড়িতে মাসব্যাপী মনসা পূজা বক্তাবলী থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী রাব্বি গ্রেপ্তার পলাতক রাজ্জাকের ষড়যন্ত্রের ‘ফাঁদে’ পুলিশ! ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারণা সিদ্ধিরগঞ্জে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী! ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ

আজ তাজুলের মত বলিষ্ঠ নেতৃত্ব শ্রমিক আন্দোলনে অত্যন্ত প্রয়োজন

নারায়ণগঞ্জের কাগজ
  • প্রকাশিত সময় : সোমবার, ২ মার্চ, ২০২০
আজ তাজুলের মত বলিষ্ঠ নেতৃত্ব শ্রমিক আন্দোলনে অত্যন্ত প্রয়োজন

সকল শ্রমিকদের জন্য জাতীয় ন্যুনতম মজুরি ঘোষনা করতে হবে। শ্রম আইনের ২৩, ২৬, ২৭, ১৭৯, ১৮০ ধারাসহ সকল অগণতান্ত্রিক ধারা বাতিল করে গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন করতে হবে। নিয়োগপত্র, পরিচয়পত্র ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আইএলও কনভেনশন ৮৭ ও ৯৮ অনুসারে সকল শিল্প প্রতিষ্ঠানে অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করতে হবে। নারীর প্রতি অশোভন আচরণ, হয়রানী ও সহিংসতা বন্ধ করতে হবে। নারী পুরুষ নির্বিশেষে সমকাজে সমমজুরি নিশ্চিত করতে হবে।

রবিবার (০১ মার্চ) বিকালে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ কমরেড তাজুল স্মরণে নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদ’র উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

নেতৃবৃন্দ বলেন, আজ তাজুলের মত বলিষ্ঠ নেতৃত্ব শ্রমিক আন্দোলনে অত্যন্ত প্রয়োজন। বর্তমান সময়ে শ্রমিকদের অবস্থা খুবই দুর্বিসহ। শাসক ও মালিক শ্রেণী শ্রমিকদের অর্জিত আইনী অধিকার কেড়ে নিচ্ছে। একের পর এক শ্রমিক স্বার্থবিরোধী কালো আইন তৈরী করছে। কর্মক্ষেত্রে জীবনের নিরাপত্তা নেই। বাঁচার মতো মজুরী নেই। মিথ্যা মামলা ছাঁটাই, নির্যাতন করেই চলেছে। ট্রেড ইউনিয়ন অধিকার নেই। আন্দোলন হলেই সেখানে বর্বরোচিত আক্রমন ও হামলা হচ্ছে। প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিসহ সহকারি কর্মচারীদের বেতন দ্বিগুন বাড়ানো হয়েছে, শ্রমিকদের বেতন বাড়ানো হয়নি। বেতন বৃদ্ধির নামে গার্মেন্ট শ্রমিকদের সাথে প্রতারণা করা হয়েছে। সারাদেশে হকার উচ্ছেদের নামে দরিদ্র জনগোষ্ঠীর রুটি-রুজি ও জীবন জীবিকার উপর হামলা করা হচ্ছে।

নেতৃবৃন্দ আরও বলেন, মালিকদের দালাল ও সুবিধাবাদী ট্রেড ইউনিয়নের বিপরীতে সকল বাম ও প্রগতিশীল শ্রমিক সংগঠন সমূহের ঐক্য একান্ত জরুরী হয়ে পড়েছে। সুবিধাবাদী ট্রেড ইউনিয়নের বিপরীতে বিপ্লবী ধারার ট্রেড ইউনিয়ন আন্দোলন গড়ে তুলতে হবে।

সমাবেশে সংগ্রাম পরিষদের সমন্বয়ক হাফিজুল ইসলাম’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রিয় সভাপতি এড. মন্টু ঘোষ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব, জাতীয় শ্রমিক ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি হাফিজুর রহমান, বিপ্লবী শ্রমিক সংহতির জেলা নেতা আবু হাসান টিপু, গার্মেন্টস শ্রমিক সংহতির জেলা আহ্বায়ক অঞ্জন দাস, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, বিপ্লবী শ্রমিক সংহতির জেলা নেতা সাইফুল ইসলাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..