আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা অবসরে গেলেন
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা অবসরে গেলেন
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ কালিহাতীতে মধুসূদন মোদকের বাড়িতে মাসব্যাপী মনসা পূজা বক্তাবলী থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী রাব্বি গ্রেপ্তার পলাতক রাজ্জাকের ষড়যন্ত্রের ‘ফাঁদে’ পুলিশ! ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারণা সিদ্ধিরগঞ্জে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী! ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ

আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা অবসরে গেলেন

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০১৯
আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা অবসরে গেলেন

নারায়ণগঞ্জের কাগজ : পৃথিবীর অন্যতম বড় অনলাইনভিত্তিক কোম্পানি ও চীনা ই-কমার্স জায়ান্ট আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা অবসরে গেলেন। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে জ্যাক মা চেয়ারম্যানের পদ থেকে অবসরের ঘোষণা দেন। বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা ড্যানিয়েল ঝ্যাং তার স্থলাভিষিক্ত হবেন।

জ্যাক মার বয়স এখন ৫৫ বছর। সাধারণত এই বয়সে কোনো বৈশ্বিক জায়ান্টের প্রদিষ্ঠাতাকে পদ ছাড়তে দেখা যায়নি। গত বছরের এই সময়ে তিনি আলিবাবার চেয়ারম্যানের পদ ছাড়ার ঘোষণা দিলেও পরিচালক বোর্ডে থাকবেন বলে জানিয়েছিলেন।

প্রযুক্তি জগতের অন্যতম এ উদ্যোক্তার এখন প্রধান কাজ হবে শিক্ষাব্যবস্থায় জনসেবাকে প্রাধান্য দেয়া। গত বছর অবসরের ঘোষণা দেয়ার সময় এমন কথাই জানিয়েছিলেন। কোম্পানির আগামী বার্ষিক সাধারণ সভা পর্যন্ত বোর্ডে থাকবেন।

চীনের অন্যতম এই ধনকুবের ‘আলিবাবা পার্টনারশিপের’ আজীবন সহযোগী হিসেবে থাকবেন তিনি। আলিবাবা পার্টনারশিপ ৩৬ সদস্যের সমন্বয়ে গঠিত একটি বোর্ড। কোম্পানির পরিচালনা পর্ষদের বেশিরভাগ পরিচালক নিয়োগের ক্ষমতা থাকে ওই বোর্ডের হাতে।

গত বছরে জ্যাক মা অবসরের ঘোষণা দিয়ে বলেছিলেন, ‘আমি একটা বিষয়ে সবাইকে প্রতিশ্রুতি দিতে পারি তা হলো আলিবাবা কখনো জ্যাক মা সম্পর্কিত কোনো বিষয় ছিল না, কিন্তু জ্যাক মা সব সময় আলিবাবার সঙ্গেই থাকবে।’

বিশ্ববিদ্যালয়ের সাবেক ইংরেজির শিক্ষক ১৯৯৯ সালে আলিবাবা প্রতিষ্ঠা করেন। তাকে বিশ্বের অন্যতম বড় উদ্যোক্তা হিসেবে বিবেচনা করা হয়। অনলাইন বিক্রি, চলচ্চিত্র তৈরি, ক্লাউড কম্পিউটিং ব্যবসার মাধ্যমে বর্তমানে প্রতিষ্ঠানটির ৪০ হাজার কোটি মার্কিন ডলারের বাজার রয়েছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..