ছিনতাই-ডাকাতিতে বিনিয়োগ করছে নিষিদ্ধ ছাত্রলীগ! চাঞ্চল্যকর তথ্য ফাঁস
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ছিনতাই-ডাকাতিতে বিনিয়োগ করছে নিষিদ্ধ ছাত্রলীগ! চাঞ্চল্যকর তথ্য ফাঁস
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ কালিহাতীতে মধুসূদন মোদকের বাড়িতে মাসব্যাপী মনসা পূজা বক্তাবলী থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী রাব্বি গ্রেপ্তার পলাতক রাজ্জাকের ষড়যন্ত্রের ‘ফাঁদে’ পুলিশ! ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারণা সিদ্ধিরগঞ্জে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী! ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ

ছিনতাই-ডাকাতিতে বিনিয়োগ করছে নিষিদ্ধ ছাত্রলীগ! চাঞ্চল্যকর তথ্য ফাঁস

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
ছিনতাই-ডাকাতিতে বিনিয়োগ করছে নিষিদ্ধ ছাত্রলীগ! চাঞ্চল্যকর তথ্য ফাঁস

দেশজুড়ে বেড়ে চলেছে ছিনতাই-ডাকাতির সংখ্যা। এসব যে দেশকে অস্থিতিশীল করার জন্য ফ্যাসিস্ট হাসিনার দোসরদের ষড়যন্ত্র তা দেশের জনগণ বুঝেছে আরও আগেই। এবার ফাঁস হলো চাঞ্চল্যকর তথ্য, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ছিনতাই ডাকাতিতে লাভের আশায় বিনিয়োগও করছে। কথাটি শুনতে অন্যরকম লাগলেও এটিই সত্যি, সম্প্রতি একটি গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে নাম পরিচয় গোপন রেখে এক ছিনতাইকারী এমন বিস্ফোরক মন্তব্যই করেছেন।

এরা সেই ছাত্রলীগ যারা হায়েনার মত ২৪ এর ছাত্র-জনতার আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলো, নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যার মত ক্ষমার অযোগ্য পাপও করেছিলো ওরা। শুধু গণহত্যা চালিয়েই ক্ষান্ত হয়নি হাসিনার পোষা ছাত্রলীগ, তারা ধর্ষণের মত ন্যক্কারজনক ঘটনাও ঘটিয়েছিলো গণঅভ্যুত্থানের সময়। কুকুরের লেজ যেমন সোজা হবার নয় ছাত্রলীগও তেমন, ওরা অমানুষের দল কখনো ভালো কিছু ওদের দ্বারা আশা করা যায় না।

জানা যায়, এসব ছিনতাইকারীকে তারা অর্থ দিয়ে থাকেন ডাকাতি- ছিনতাই করার জন্য। এতে তাদের লাভ মূলত দেশকে অস্থিতিশীল করা আর ড. ইউনুস সরকারকে প্রশ্নবিদ্ধ করা। এসব ছিনতাইকারীরা ছাত্রলীগের টাকায় হিরোইন, ইয়াবা, গাজাসহ নানা ধরণের নেশা করে থাকে, আর ছিনতাই করে যা টাকা আসে তার ৮০ শতাংশ দিতে হয়ে ছাত্রলীগের এসব নেতাদের। এর বিনিময়ে নেশা করার টাকার পাশাপাশি ছিনতাই ডাকাতি করতে সাপোর্ট দেয় ওরা।

সম্প্রতি ছিনতাই ডাকাতির জন্য আতঙ্কের স্থান হয়ে উঠেছে রাজধানী ঢাকা। বিশেষ করে মোহাম্মদপুর, উত্তরা, বাসাবো, রামপুরা উল্লেখযোগ্য। এসব যেনো ছিনতাইকারীদের আখড়ায় পরিণত হয়েছে এখন।

শুধু নিষিদ্ধ ছাত্রলীগই নয় এর সাথে সরাসরি জড়িত যুবলীগের বেশ কিছু কেন্দ্রীয় নেতাও এমন তথ্যও জানা যাচ্ছে। হাসিনা ভারতে বসে নানা কূটচালে ব্যস্ত দেশকে অস্থিতিশীল করার। তার পোষা ছাত্রলীগ যেনো এসব বাস্তবায়নের পণ করে বসে আছে। তবে ছাত্র-জনতা ছাড় দেবে না, ইতিমধ্যেই বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। যেখানে দেখা যায় ছিনতাইকারীকে আটক করে গণধোলাই দিচ্ছে আমজনতা আবার কোথাও কোথাও পানিতে নামানোর ঘটনাও ঘটেছে ওদের সাথে। (সূত্র : ইনকিলাব)

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..