না’গঞ্জে এক পশলা বৃষ্টিতে জলাবদ্ধতা, কোটি টাকার উন্নয়ন প্রশ্নবিদ্ধ
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
না’গঞ্জে এক পশলা বৃষ্টিতে জলাবদ্ধতা, কোটি টাকার উন্নয়ন প্রশ্নবিদ্ধ
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ কালিহাতীতে মধুসূদন মোদকের বাড়িতে মাসব্যাপী মনসা পূজা বক্তাবলী থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী রাব্বি গ্রেপ্তার পলাতক রাজ্জাকের ষড়যন্ত্রের ‘ফাঁদে’ পুলিশ! ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারণা সিদ্ধিরগঞ্জে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী! ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ

না’গঞ্জে এক পশলা বৃষ্টিতে জলাবদ্ধতা, কোটি টাকার উন্নয়ন প্রশ্নবিদ্ধ

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ৪ মে, ২০২৫
না’গঞ্জে এক পশলা বৃষ্টিতে জলাবদ্ধতা, কোটি টাকার উন্নয়ন প্রশ্নবিদ্ধ

মাত্র কয়েক মিনিটের বৃষ্টিতেই নগরীর বেশ কিছু এলাকা পানিতে তলিয়ে গেছে। বিশেষ করে বঙ্গবন্ধু সড়কের নিম্নাঞ্চলগুলোতে রাস্তাঘাটে হাঁটু পর্যন্ত জল জমে যাওয়ায় জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। পথচারীরা বলছেন, সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা নারায়ণগঞ্জের একটি দীর্ঘদিনের সমস্যা।

শহরের প্রাণকেন্দ্র চাষাড়া, উকিলপাড়া এবং বঙ্গবন্ধু সড়কের নি¤œাঞ্চল যেন এক বিষাক্ত সাগরে পরিণত হয়েছে! কয়েক পশলা বৃষ্টিতেই হাঁটু সমান জল, আর এই জলবন্দী দশায় নাকাল নগরীর জীবনযাত্রা। মূল সড়কগুলো অথৈ পানিতে নিমজ্জিত, স্তব্ধ হয়ে গেছে স্বাভাবিক ছন্দ।

বিশেষ করে বঙ্গবন্ধু সড়কের দুইপাশের চিত্র আরও ভয়াবহ। উন্নয়নের নামে গত বছর শুরু হওয়া ড্রেনের পুনর্র্নিমাণকার্য যেন অভিশাপ হয়ে নেমে এসেছে নগরবাসীর জীবনে। দীর্ঘ প্রায়ি এক বছর পেরিয়ে গেলেও সেই কাজ আজও আলোর মুখ দেখেনি। খোড়াখুঁড়ির কারণে ড্রেনগুলো আরও অগভীর হয়েছে, পানি নিষ্কাশনের পথ হয়েছে আরও বন্ধুর। ফলে, সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হচ্ছে বিস্তীর্ণ এলাকা, পানিবন্দী সড়ক হয়ে পড়ছে দোকানপাট ও বিভিন্ন মার্কেট গুলো।

কোটি কোটি টাকার উন্নয়ন প্রকল্পের এই নির্মম পরিণতি যেন এক প্রহসন। নগরবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবের স্বপ্ন আজ গভীর হতাশায় নিমজ্জিত। স্থানীয়রা ক্ষোভের সাথে বলছেন, “উন্নয়নের নামে এই তামাশা আর কতদিন চলবে? বর্ষা এলেই আমাদের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। দেখার যেন কেউ নেই!”

ব্যবসায়ীরা জানান, জলাবদ্ধতার কারণে ক্রেতারা বাজারে আসতে পারছেন না, পোশাক শ্রমিক থেকে শুরু করে সাধারণ মানুষদের সবার পথ একটাই, কাদাপানি আর নোংরা জলের নরক।

এই পরিস্থিতিতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। দীর্ঘ সময় ধরে ড্রেনের কাজ অসমাপ্ত রাখা এবং জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় জনমনে তীব্র অসন্তোষ বিরাজ করছে।

নগরবাসী এখন একটাই প্রশ্ন—কবে মুক্তি মিলবে এই জলবন্দী জীবন থেকে? কবে শেষ হবে এই উন্নয়ন নামের প্রহসন?

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..