নিজের বেতনের টাকায় দরিদ্রদের বাড়ি খাদ্য নিয়ে যাবেন ইউএনও
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
নিজের বেতনের টাকায় দরিদ্রদের বাড়ি খাদ্য নিয়ে যাবেন ইউএনও
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লায় জলিল মেম্বার গ্রেফতার তেলের দাম বাড়লেও কমেনি তেল নিয়ে তেলেসমাতি ফতুল্লায় ব্যবসায়ীর কাছে বিএনপির তিন নেতার ৫ লাখ টাকা চাঁদা দাবি ফতুল্লায় অবৈধ ডিজেল বিক্রি, প্রতিষ্ঠানকে জরিমানা ফতুল্লায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা, গুলিবর্ষণে আহত ৪ নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন রেহানুল ইসলাম হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী শহরে ফাঁকা ফুটপাতে নগরবাসীর স্বস্তি বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় ফতুল্লায় শুভ হত্যা মামলার আসামী জাহিদ গ্রেফতার বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক

নিজের বেতনের টাকায় দরিদ্রদের বাড়ি খাদ্য নিয়ে যাবেন ইউএনও

নারায়ণগঞ্জের কাগজ
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০
নিজের বেতনের টাকায় দরিদ্রদের বাড়ি খাদ্য নিয়ে যাবেন ইউএনও

নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) নাহিদা বারিক নিজের বেতনের পুরো টাকা দিয়ে খাদ্য কিনে হতদরিদ্রদের বাড়ি নিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। যতদিন করোনাভাইরাস থাকবে ততদিন দরিদ্র মানুষের বাড়ি খাদ্য নিয়ে যাবেন তিনি।

ইউএনও নাহিদা বারিক বলেন, প্রধানমন্ত্রীর দেয়া ত্রাণ আমি সশরীরে দরিদ্র মানুষের বাড়ি গিয়ে পৌঁছে দিয়েছি। এতে অনেক দরিদ্র মানুষের ঘরে দেখেছি তাদের আরও চাহিদা রয়েছে। কিন্তু আমাদের সে পরিমাণ ত্রাণ নেই।

তিনি বলেন, অনেকের পরিবারে দেখেছি একজন ব্যক্তির উপার্জনের ওপর পরিবারের ৬-৭ জন মানুষ নির্ভর করে। এসব পরিবারের উপার্জনকারী ব্যক্তি হয়তো রিকশা চালায় নয়তো মাটি টানা ও কাটার কাজ করেন। তাদের একদিন রোজগার বন্ধ থাকলে পরিবারে খাদ্য সংকট দেখা দেয়। এসব পরিবারগুলো ১০-১২ দিন ত্রাণ ছাড়া থাকতে পারবে না। তবে এমন পরিবারের সংখ্যা অনেক কম। এসব সমস্যার বিষয় চিন্তা করেই সিদ্ধান্ত নিয়েছি ইউএনও হিসেবে যে বেতন সরকার আমাকে দেয় তার পুরো টাকা দিয়ে খাদ্য কিনে ওইসব পরিবারগুলোর বাড়িতে পৌঁছে দিব।

ইউএনও বলেন, উপজেলায় হোম কোয়ারেন্টিনে থাকা তিনজন পরিবারের ৭ জন সদস্যর বাড়িতে রোববার সকালে ২০ কেজি চাল, ৪ কেজি তেল, ৪ কেজি ডাল, ২ কেজি লবণ, ২ কার্টুন বিস্কুট পাঠানো হয়েছে।

সমাজের বিত্তবানদের কাছে সহযোগিতার অনুরোধ জানিয়ে ইউএনও বলেন, মহামারীর এ সময়ে যে যেখানে আছেন সেখান থেকে আপনাদের আশপাশের হতদরিদ্র পরিবারগুলোর খোঁজ খবর নিয়ে তাদের খাদ্য দিয়ে সহযোগিতা করেন।

তিনি সবাইকে ঘরে থাকার পরামর্শ দেন। বলেন, প্রয়োজন ছাড়া কেউ যেন রাস্তাঘাট, বাসা বাড়ির ছাদে সমাগম না হয়। সচেতনতায় আমরা মহামারী থেকে সুস্থ থাকতে পারি।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..