বিশিষ্ট রাজনীতিবিদ হিসেবে সম্মাননা স্মারক পেলেন ফরিদ আহমেদ লিটন
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
বিশিষ্ট রাজনীতিবিদ হিসেবে সম্মাননা স্মারক পেলেন ফরিদ আহমেদ লিটন
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ কালিহাতীতে মধুসূদন মোদকের বাড়িতে মাসব্যাপী মনসা পূজা বক্তাবলী থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী রাব্বি গ্রেপ্তার পলাতক রাজ্জাকের ষড়যন্ত্রের ‘ফাঁদে’ পুলিশ! ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারণা সিদ্ধিরগঞ্জে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী! ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ

বিশিষ্ট রাজনীতিবিদ হিসেবে সম্মাননা স্মারক পেলেন ফরিদ আহমেদ লিটন

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২০
বিশিষ্ট রাজনীতিবিদ হিসেবে সম্মাননা স্মারক পেলেন ফরিদ আহমেদ লিটন

নিজস্ব সংবাদদাতা : বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ হিসেবে সম্মাননা স্মারক পেলেন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য আলহাজ্ব ফরিদ আহমেদ লিটন। ‘সাত পেরিয়ে আটে পদার্পন, সবার সাথে এশিয়ান টেলিভিশন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (১৮ জানুয়ারি) বিকাল ৪টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এশিয়ান টেলিভিশনের ৭ম বর্ষপূর্তি উপলক্ষ্যে কেক কাটা ও আলোচনা সভায় তাকে এই সম্মাননায় ভূষিত করা হয়।

আলোচনা সভায় নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি হাবিবুর রহমান মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথি জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার সানজিদা খানম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাসিম ওসমান দুস্থ ও জনকল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান পারভীন ওসমান। মোঃ বদিউজ্জামানের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য আলহাজ্ব ফরিদ আহমেদ লিটন, ফতুল্লা মডেল প্রেসক্লাবের সভাপতি ও আজকের নারায়ণগঞ্জ এর সম্পাদক আনিসুজ্জামান অনু, দৈনিক খবরপত্র পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ মনির হোসেন, নারায়ণগঞ্জ টপ নিউজ এর সম্পাদক মোঃ মহসীন আলম, নারায়ণগঞ্জের আলো ২৪ ডট কমের নির্বাহী সম্পাদক আব্দুল আলিম লিটন, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম সুজন ও মাদ্রাসার এতিম ছাত্ররা সহ গণ্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ হিসেবে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য আলহাজ্ব ফরিদ আহমেদ লিটন সম্মাননা স্মারক গ্রহণকালে অতিথিরা তার কর্মজীবনের সফলতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..