শীতলক্ষ্যা নদীর তীরে ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
শীতলক্ষ্যা নদীর তীরে ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ কালিহাতীতে মধুসূদন মোদকের বাড়িতে মাসব্যাপী মনসা পূজা বক্তাবলী থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী রাব্বি গ্রেপ্তার পলাতক রাজ্জাকের ষড়যন্ত্রের ‘ফাঁদে’ পুলিশ! ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারণা সিদ্ধিরগঞ্জে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী! ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ

শীতলক্ষ্যা নদীর তীরে ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০১৯
শীতলক্ষ্যা নদীর তীরে ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

নারায়ণগঞ্জের কাগজ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর কুতুবপুর ও বন্দর উপজেলার কুড়িপাড়া এলাকায় শীতলক্ষ্যা নদীর তীর দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দর। এ সময় ২০টি অবৈধ স্থাপনাসহ ৬লাখ ১০ হাজার টাকায় জব্দকৃত বালু, বাঁশ ও ড্রেজার নিলামে বিক্রি করা হয়।

গতকাল রোববার বেলা ১১টা থেকে দুপুর দুইটা পর্যন্ত কাঁচপুর ইউনিয়নের কুতুবপুর এলাকায় শীতলক্ষ্যা নদীর পূর্বপাড়ের অবৈধ ভাবে গড়ে উঠা ৪ড্রেজার, দুটি স্থাপনা পাকা স্থাপনা, দুটি টিনশেড ঘর এবং প্রায় ২হাজার বর্গফুট নদী দখল করে গড়ে উঠা বাঁশের জেটিসহ ২০টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে বিআইডব্লিউটিএ।

নৌ-পরিবহন মন্ত্রনালয়ের উপ-সচিব নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাবিবুর রহমান হাকিমের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ নদী বন্দর এর যুগ্ম পরিচালক মাসুদ কামাল, উপ পরিচালক মোবারক হোসেন, সহকারী পরিচালক এহতেশামুল পারভেজ প্রমুখ।

বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক মাসুদ কামাল জানান, সোনারগাঁয়ের কুতুবপুর ও বন্দরের কুড়িপাড়া এলাকায় শীতলক্ষ্যা নদীর তীর দখল করে বালুর ব্যবসা করে আসছিল কতিপয় ব্যবসায়ী। এসব বালু নিলাম তুলে ১লাখ লাখ ২০হাজার টাকায় বিক্রি করা হয়েছে। এছাড়া চারটি ড্রেজার নিলামে ৪ লক্ষ ৮০হাজার টাকায় বিক্রি করা হয়। নদীর তীরের জেটি করা বাঁশগুলো ১০হাজার টাকা নিলামে বিক্রি করা হয়। এছাড়া ৪ ড্রেজার, দুটি স্থাপনা পাকা স্থাপনা, দুটি টিনশেড ঘর, ৫শতাধিক ফুট ড্রেজারের পাইপ, প্রায় ২হাজার বর্গফুট নদী দখল করে গড়ে উঠা বাঁশের জেটিসহ ২০টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..