সোনারগাঁয়ে বসতবাড়ি থেকে ৪৮ গোখরা সাপ উদ্ধার
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
সোনারগাঁয়ে বসতবাড়ি থেকে ৪৮ গোখরা সাপ উদ্ধার
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ কালিহাতীতে মধুসূদন মোদকের বাড়িতে মাসব্যাপী মনসা পূজা বক্তাবলী থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী রাব্বি গ্রেপ্তার পলাতক রাজ্জাকের ষড়যন্ত্রের ‘ফাঁদে’ পুলিশ! ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারণা সিদ্ধিরগঞ্জে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী! ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ

সোনারগাঁয়ে বসতবাড়ি থেকে ৪৮ গোখরা সাপ উদ্ধার

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৯
সোনারগাঁয়ে বসতবাড়ি থেকে ৪৮ গোখরা সাপ উদ্ধার

সোনারগাঁ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলার বারদী ইউনিয়নের আলগীরচর গ্রামের একটি বসত বাড়ীর লেবুগাছের নিচ থেকে ৪৮টি গোখড়া সাপ উদ্ধার করেছে। এ ঘটনায় এলাকায় সাপ আতঙ্কে এলাকাবাসী ভয়ে দিন পার করছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বারদী আলগীরচর গ্রামের ব্যবসায়ী সাদেকুর রহমান দুই দিন পূর্বে বাড়ীর পোষা বিড়াল মরে লেবু গাছের নিচে পরে থাকতে দেখে গৃহকর্তীর সন্দেহ হয়। পরের দিন কাজের মেয়ে উঠান ঝাড়– দিতে গেলে সাপের ৩টি বাচ্চা তাকে তাড়া করে।

এঘটনায় গতকাল মঙ্গলবার বিকেলে বাড়ীর মালিক সাদেকুর রহমান রূপগঞ্জের তারাব এলাকা থেকে মোস্তফা নামে এক সাপুড়েকে সাপ গুলো উদ্ধার করার জন্য ডেকে আনে। পরে সাপুড়ে সাদেকের বাড়ীর লেবু গাছের পাশের ইটের স্তুপের নিচ থেকে ৫/৬ হাত লম্বা একটি মা সাপসহ ৪৭টি গোখড়া (খইয়া পানস) সাপ উদ্ধার করে। সাপগুলো সাপুড়ে মোস্তফা তার জিম্মায় নিয়ে যায়।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..