সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাত গ্রেফতার
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাত গ্রেফতার
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ কালিহাতীতে মধুসূদন মোদকের বাড়িতে মাসব্যাপী মনসা পূজা বক্তাবলী থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী রাব্বি গ্রেপ্তার পলাতক রাজ্জাকের ষড়যন্ত্রের ‘ফাঁদে’ পুলিশ! ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারণা সিদ্ধিরগঞ্জে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী! ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ

সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০১৯
সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জের কাগজ : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিভিন্ন যানবাহনে ডাকাতি প্রস্তুতিকালে চার ডাকাতকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ। শনিবার দিবাগত রাতে মহাসড়কের মোগরাপাড়া ইউনিয়নের সাদিপুর বিদ্যুৎ কেন্দ্রের সামনে ঝোপঝাড় থেকে তাদের গ্রেফতার করে।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ডাকাত পালিয়ে যায়।এ ঘটনায় সোনারগাঁ থানার সহকারী উপ-পরিদর্শক(এএসআই) কুদ্দুস ফকির বাদী হয়ে গতকাল রোববার দুপুরে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেছে।

সোনারগাঁ থানা পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডাকাতি, চুরি, ছিনতাই ঠেকাতে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় অভিযান চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে মোগরাপাড়া ইউনিয়নের সাদিপুর বিদ্যুৎ কেন্দ্রের সামনে যানবাহনে ডাকাতি প্রস্তুতি নিচ্ছিল এমন সংবাদ পাই। খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে এলাকায় অভিযান চালিয়ে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিরবাজার গ্রামের মৃত বাইজুল মিয়ার ছেলে মো. শাওন, চাঁদপুরের কচুয়া উপজেলার ফতেবাগ গ্রামের কামাল হোসেনের ছেলে বাবু, বরিশালের মেহেদীগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামের নিজাম বেপারীর ছেলে রনি ও বন্দর উপজেলার মিনার বাড়ি গ্রামের আব্দুল মজিদের ছেলে মোঃ মনির হোসেনকে গ্রেফতার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ৫-৭জন ডাকাত পালিয়ে যায়। অভিযান কালে একটি ছোড়া, দুটি রামদা, চাপাতি লোহার রড উদ্ধার করেছে পুলিশ।

সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান বলেন, মহাসড়কে ডাকাতি প্রস্তুতিকালে চার ডাকাতকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। পলাতক ডাকাতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..