সোনারগাঁয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের বিচার চেয়ে মানববন্ধন
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
সোনারগাঁয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের বিচার চেয়ে মানববন্ধন
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ কালিহাতীতে মধুসূদন মোদকের বাড়িতে মাসব্যাপী মনসা পূজা বক্তাবলী থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী রাব্বি গ্রেপ্তার পলাতক রাজ্জাকের ষড়যন্ত্রের ‘ফাঁদে’ পুলিশ! ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারণা সিদ্ধিরগঞ্জে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী! ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ

সোনারগাঁয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের বিচার চেয়ে মানববন্ধন

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৯
সোনারগাঁয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের বিচার চেয়ে মানববন্ধন

সোনারগাঁ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার হোসেনপুর এসপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণকারী শাহজাহান মিয়ার বিরুদ্ধে দৃষ্টান্ত মূলক শাস্তি ও বিচার চেয়ে গতকাল মঙ্গলবার দুপুরে হোসেনপুর বাজার এলাকায় মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী, ম্যানেজিং কমিটির সদস্য ও সকল শিক্ষার্থীরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহামুদুল হাসান ভূঁইয়ার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী, ম্যানেজিং কমিটির সদস্য ও সকল শিক্ষার্থীদের নিয়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এসময় মানববন্ধন কর্মসূচীতে উপস্থিত ছিলেন, ম্যানেজিং কমিটির সদস্য আনিছুর রহমান, সহিদ হোসেন, সহকারী প্রধান শিক্ষক মোঃ ইউনুছ মিয়া, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য যে, গত ১৪সেপ্টেম্বর বিদ্যালয় থেকে বাড়ি যাওয়ার পথে সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে হোসেনপুর বাজারের মুদি দোকানি শাহজাহান মিয়া কর্তৃক একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে ধর্ষিণ করে। পরে শিক্ষার্থী বাড়িতে গিয়ে বিষয়টি তার পরিবারের সদস্যদের জানায়।

এ ঘটনায় ধর্ষিতার মা সাবিনুর বেগম বাদি হয়ে ধর্ষকের বিরুদ্ধে গত শনিবার রাতে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের পর সোনারগাঁ থানা পুলিশ ধর্ষক শাহজাহান মিয়াকে গ্রেফতার করে। ধর্ষক শাহজাহান হোসেনপুর এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..